সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

যুবককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২১:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পটুয়াখালীর মহিপুরে রায়হান (২২) নামের এক যুবককে গাছে সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি জানতে পারে রায়হানের পরিবার।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। পরে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রায়হানের বাবা আবুল কাশেম মিয়া এলাকার ইমাম সিকদার, মসিউর, ইমরান, বিপ্লব শীলসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের নাম উল্লেখ করে মহিপুর থানায় অভিযোগ করেন।

এদিকে অভিযোগের দুইদিন অতিবাহিত হলেও অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

রায়হানের পারিবার জানায়, বৃহস্পতিবার বিকেলে শ্বশুর বাড়ি তালতলির উদ্দেশ্যে রওনা দেয় রায়হান। এ সময় তার সঙ্গে মোটরসাইকেল, একটি মোবাইল ফোনসহ নগদ এক লাখ টাকা ছিল।

সন্ধ্যায় তার স্ত্রী ফোন করে অবস্থান জানতে চাইলে মোবাইলের অপরপ্রান্ত থেকে ধস্তাধস্তির আওয়াজ শুনতে পান। এ সময় সংযোগ বিচ্ছিন্ন করে ফোনটি বন্ধ করে দেয়া হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

রাতে স্থানীয় শাজাহান শিকদারের মাধ্যমে তার বাবা আবুল কাশেম ফেসবুকে একটি ভিডিও দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করেন। ভিডিওতে দেখা যায়- বেশ কয়েকজন যুবক রায়হানের হাত-পা বেঁধে অকথ্য ভাষায় গালগালসহ এলাপাথাড়ি মারধর করছে।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুবককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:২১:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১