সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনের সমাপনী দিনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয় অধিবেশনের কার্যক্রম। এদিন দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় ধরে তিনি দেশের বিভিন্ন পরিস্থিতি ও সূচক নিয়ে বক্তব্য রাখেন।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সকালে সমাপনী ভাষণে সংসদে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। যে যাই বলুক না কেনো! দেশে-বিদেশে নানানভাবে অপপ্রচার চালানোর চেষ্টা। কিন্তু আমি এটা বিশ্বাস করি। সততা নিয়ে কাজ করলে পরে, সেই কাজের সুফল যখন জনগণ পায়, সেইটাই বড় শান্তি, বড় তৃপ্তি। কেউ যদি আন্তরিকতার সাথে কাজ করেন, অবশ্যই একটা দেশকে উন্নত করা যায়।’
তিনি জানান, ‘ভোটের মর্যাদা রক্ষা করে জনগণের সেবা করা আমাদের দায়িত্ব। আমরা ৯৮ শতাংশ নিজেদের টাকায় চলতি অর্থবছরের বাজেট প্রণয়ন করেছি। করোনা মহামারির মধ্যে অনেক উন্নত দেশে বাজেট সংকুচিত হয়েছে। কিন্তু আমাদের দেশে সেটা করতে হয় নি। আমরা সব সময় চেষ্টা করেছি, আমাদের প্রস্তুতিটা থাকুক। তারপর অবস্থা দেখে ব্যবস্থা নেওয়া যাবে। তারপরও আমি বলবো, দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধি অর্জনের দিক থেকে বাংলাদেশই একমাত্র এগিয়ে রয়েছে।’

করোনাকালে প্রণোদনা প্যাকেজের মাধ্যমে দেশের প্রতিটি মানুষের কল্যাণের জন্য কাজ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবার জন্য আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মুজিবের বাংলাদেশে কেউই গৃহহীন থাকবে না, ঠিকানাবিহীন থাকবে না। এটাই হলো আমার লক্ষ্য।’
ইতিমধ্যে দেশের ৭০ হাজার গৃহহীন-ভূমিহীন পরিবার ঘর বুঝে পেয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘চলতি বছরের মধ্যেই আরো এক লাখ ঘর-বাড়ি তৈরী করার উদ্যোগের বাস্তবায়ন শুরু হয়েছে। বাংলাদেশকে আর পেছনে ফেলে রাখার সুযোগ নেই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:২২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১