সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

নীলফামারীর কিশোরগঞ্জে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম আই সুজন মিঞা,জেলা ক্রাইম রিপোর্টার নীলফামারী।।নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান।সোমবার(১ ফেব্রুয়ারি)বিকেলে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে বোমা মেশিনের বিভিন্ন সরঞ্জাম ভেঙ্গে দেয়া হয়। এসময় বোমা মেশিনের মালিকসহ অন্যান্যরা পালিয়ে যায়।পরে জমির মালিক রিক্তা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান বলেন, উপজেলার পুটিমারী ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে পানি উন্নয়ন বোর্ডের এস সেভেনটি ক্যানেল সংলগ্ন জমিতে দুইটি বোমা মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বোমা মেশিনের মালিক পালিয়ে যাওয়ায় জমির মালিক রিক্তা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রিক্তা বেগম উপজেলার সদর ইউনিয়নের কেশবা গ্রামের মশিয়ার রহমানের স্ত্রী। মশিয়ার রহমান কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পরিবার পরিকল্পনা অফিসে কর্মরত। জরিমানার টাকা পরিশোধ করতে দেরি হওয়ায় তাকে মহিলা পুলিশ দিয়ে আটক করে সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। জরিমানা টাকা পরিশোধ করলে তাঁকে ছেড়ে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নীলফামারীর কিশোরগঞ্জে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:১৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১