সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব

ইউএনও-এসিল্যান্ডের ক্ষমতার অপব্যবহার, নিরাপত্তা চেয়ে রিট। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১ ২০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ক্ষমতার অপব্যবহার করে এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড ও একই পরিবারের অন্য দুই জনের বিরুদ্ধে এখতিয়ার বহির্ভূত ব্যবস্থা নেয়ায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনারের (ভূমি) এসিল্যান্ডের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট আবেদন করা হয়েছে। রিটে ঘটনার বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি তার পরিবারের নিরাপত্তাও নিশ্চিত করার নির্দেশনা চেয়েছেন আবেদনকারী।

রোববার (৩১ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বগুড়ার শেরপুর নিবাসী মো. তৌহিদুল ইসলাম বিশ্বাসের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির এই রিট দায়ের করেন। রিটের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন আইনজীবী শিশির নিজে।

রিটে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, রাজশাহী বিভাগীয় কমিশনার, রাজশাহী জেলা প্রশাসক (ডিসি), রাজশাহীর পুলিশ সুপার (এসপি), রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল আলম, রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার, ভূমি (এসিল্যান্ড) ও রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিবাদী করা হয়েছে।

আইনজীবী শিশির মনির জানান, ২০২০ সালের ২ ডিসেম্বর আবেদনকারীর ডেইরি ফার্মে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার এসিল্যান্ড সুবির কুমার দাসের সঙ্গে আবেদনকারীর বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছোট ভাই আহসান হাবিবের সামান্য ভুল বোঝাবুঝি হয়। পরবর্তীতে আবেদনকারীর আরেক ছোট ভাই একটি সরকারি কলেজের শিক্ষক তারিকুল ইসলামের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়ে যায়। কিন্তু মীমাংসার এক ঘণ্টা পর এসিল্যান্ড রায়গঞ্জ থানার ১০ পুলিশ সদস্যকে আবেদনকারীর শেরপুরের বাড়িতে পাঠান। পুলিশ সদস্যরা উক্ত ঘটনা সংক্রান্তে খোঁজ-খবর নেন। তারা আহসান হাবিবকে থানায় গিয়ে এসিল্যান্ডের কাছে আরও একবার ‘সরি’ বলার জন্য বলেন।

আহসান থানায় যাবেন বলে তাদেরকে জানান। কিন্তু পুলিশ স্থান ত্যাগ করার সময় আবেদনকারীর বাসায় অবস্থানরত আরেক ছোট ভাই আরিফুল ইসলামকে ধরে থানায় নিয়ে যান। পরবর্তীতে উপজেলায় মোবাইল কোর্ট বসিয়ে এসিল্যান্ড আরিফুলকে দুই মাসের কারাদণ্ড দেন।

একই দিন এসিল্যান্ডের নির্দেশে আবেদনকারীর ভাই তারিকুল ইসলামকে বেদম মারধর করা হয়। সেদিনই রায়গঞ্জ উপজেলার ইউএনও তার প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে তারিকুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রংপুর কারমাইকেল কলেজ, পুলিশ ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের চিঠি পাঠান।

তিনি আরও একটি চিঠি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন এবং সভাপতি বরাবর পাঠান। উক্ত চিঠিতে তিনি আবেদনকারীর ছোট ভাই আহসান হাবিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। মোবাইল কোর্টের আদেশের কপি পাঁচ দিনের মধ্যে সরবরাহ করার বিধান থাকলেও ২৩ দিন পর তার আদেশ দেন। ঘটনার দিন থেকেই আবেদনকারীর পরিবার প্রশাসনিক হুমকির শিকার হচ্ছেন।

ওই ঘটনার প্রেক্ষাপটে আবেদনকারী এর আগে গত ১৪ জানুয়ারি ক্ষমতার অপব্যবহার করে এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড ও একই পরিবারের অন্য দুই জনের বিরুদ্ধে এখতিয়ার বহির্ভূত ব্যবস্থা নেয়ায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। ওই নোটিশের পরে ইউএনও এবং এসিল্যান্ডের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন।

রিটে ঘটনা সমূহের বিচারবিভাগীয় তদন্তের পাশাপাশি আবেদনকারী পরিবারের নিরাপত্তাও চেয়েছেন। আইনজীবী আশা করেন, দ্রুততম সময়ে আবেদনের ওপর শুনানি হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউএনও-এসিল্যান্ডের ক্ষমতার অপব্যবহার, নিরাপত্তা চেয়ে রিট। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:১১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১