সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

নির্বাচনেও ‘অটোপাস’ চায় জাতীয় পার্টি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১ ১৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

দেশের চলমান স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করে নির্বাচনে অটোপাসের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। বলেন, ‘অটোপাসই পারে নির্বাচনকে কেন্দ্র করে হানাহানি ও রক্তপাত বন্ধে করতে। তাই নির্বাচনে অটোপাশের দাবি জানাচ্ছি।’

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যান জিএম কাদেরের রোগমুক্তি কামনা করে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টি আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ দাবি জানান।
এসময় তিনি বলেন, নির্বাচনে একচেটিয়া সরকার দলের প্রার্থীরাই বিজয় লাভ করছে। তাহলে নির্বাচনের নামে শুধু শুধু কেন সাধারণ মানুষ প্রাণ হারাবে? তাই মানুষের প্রাণহানি বন্ধে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মতো আওয়ামী লীগের প্রার্থীদেরও নির্বাচনে অটোপাস দিয়ে দেওয়া হোক। অটোপাস হলে নির্বাচনে কোনো নৈরাজ্য হবে না। কোনো মায়ের বুক খালি হবে না।

বিএনপি চেয়ারপারসনের সমালোচনা করে জিয়াউদ্দিন বাবলু বলেন, খালেদা জিয়া মুচলেকা দিয়ে ঘরে বসে আছেন। করোনাকালে মানুষের পাশে দাঁড়াচ্ছেন না। অথচ জাতীয় পার্টির চেয়ারম্যান প্রতিনিয়ত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। মানুষের জন্য কাজ করতে গিয়ে নিজে করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া, কারা করোনার ভ্যাকসিন পাবে এ নিয়ে সরকার এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কোনো নীতিমালা পাস করেনি। ফলে মানুষ বিভ্রান্তিতে পড়েছে বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির মহাসচিব।
চিকিৎসা পাওয়া সাংবিধানিক অধিকার হলেও এখনো দেশের সরকারি হাসপাতালে মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। দোয়া মাহফিলে উত্তরের সভাপতি ফয়সল চিশতি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টুসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নির্বাচনেও ‘অটোপাস’ চায় জাতীয় পার্টি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৪৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১