সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

ধর্ষণ করতে গিয়ে স্কুলছাত্রীর দায়ের কোপ খেল যুবক! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের নাজিরপুরে স্কুলছাত্রীর শ্লীলতাহানি করতে গিয়ে ভুক্তভোগী ছাত্রীর কোপে মো. সিরাজুল ইসলাম নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৭ জানুয়ারি) রাতে ঘটনাটি ঘটেছে।

আহত মো. সিরাজুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের সাতকাছিমা গ্রামের আশ্রাফ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, গতকাল বুধবার রাত পৌনে ৮টার দিকে ওই ছাত্রী তাদের বাড়ির দোতালায় বসে বই পড়ছিল। এ সময় সিরাজুল তাদের ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করেন। ঘটনার সময় ডাক-চিৎকার করলেও তাকে ছাড়েনি যুবক। এতে নিজেকে রক্ষা করতে দা দিয়ে যুবকের মাথায় কোপ দিয়ে নিজেকে শ্লীলতাহানি থেকে রক্ষা করে মেয়েটি। পরে ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ওই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মোস্তফা কায়সার জানান, যুবকের মাথায় ধারালো কিছুর আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় ৫টি সেলাই দেওয়া হয়েছে।

সাতকাছিমা বাজার সমিতির সভাপতি মো. পান্নু ফরাজী জানান, ঘটনাটি শুনেছি। তবে ছাত্রীর বাবা তাদের সম্মানের কথা ভেবে কোনো মামলা দিতে রাজি হননি। তবে যুবকের পরিবার থেকে দাবি করা হচ্ছে সে কিছুটা মানসিক প্রতিবন্ধী।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. জাকারিয়া হোসেন জানান, বিষয়টি শুনেছি। তবে কোনো মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধর্ষণ করতে গিয়ে স্কুলছাত্রীর দায়ের কোপ খেল যুবক! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১