সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

রাজশাহী জেলা প্রশাসকের সহায়তায় মডেল প্রেসক্লাবের যৌথ উদ্যোগে কম্বল বিতরণ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১ ১৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী মডেল প্রেসক্লাবের উদ্যোগে রাজশাহীর সম্মানিত জেলা প্রশাসকের যৌথ সহযোগিতায় গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ ২৭ জানুয়ারি বুধবার দুপুর ৩.৩০ মিনিটে নগরীর কামরুজ্জামান হেনা চত্বরে (রেলগেট) তিনশত অসহায় গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন রাজশাহী মডেল প্রেসক্লাবের সদস্যরা।
গরীব রিক্সাওয়ালা, ভ্যানচালক, দুস্থ মহিলা ও ভ্রাম্যমান চা বিক্রেতাদের মাঝে এ কম্বল বিতরন করা হয়। রাজশাহী মডেল প্রেসক্লাব সব সময় রাজশাহীর বিভিন্ন সেবাদান মুলক কাজসহ গরীব অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছে বলে মন্তব্য করেন প্রেসক্লাবের সদস্যরা। এর ধারাবাহিকতায় করোনাকাল থেকে শুরু করে বন্যার্থ ও শীতার্থদের পাশে দাঁড়িয়ে ছিলেন রাজশাহী মডেল প্রেসক্লাব।
দেশ ও জাতির কল্যানে সব সময় সরকারের পাশে থেকে কাজ করে আসছে রাজশাহীর তৃনমূল সাংবাদিকদের প্রানের সংগঠন রাজশাহী মডেল প্রেসক্লাব।
এ বিষয়ে রাজশাহী মডেল প্রেসক্লাবের সদস্যবৃন্দ বলেন- সামাজিক দ্বায়বদ্ধতা থেকে আমাদের এই সামাজিক উদ্যোগ।শুধু তাই নয় মহামারী করোনার লকডাউনেও রাজশাহী মহানগরীর প্রায় ৫ হাজার মানুষের মাঝে চাল,ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী সরবরাহের উদ্যোগ নেয় রাজশাহী মডেল প্রেসক্লাব। মূলত রাজশাহী মডেল প্রেসক্লাব পেশাজীবি সাংবাদিকদের একমাত্র সংগঠন যেখানে ছোট – বড় সকলেই একযোগে কাজ করার প্রত্যাশা নিয়ে সু- সংগঠিত হয়ে এগিয়ে চলেছেন।সেই সাথে সাংবাদিক নির্যাতন প্রতিরোধেও সোচ্চার রয়েছে রাজশাহী মডেল প্রেসক্লাব।
আজ কম্বল বিতরণে উপস্থিত ছিলেন রাজশাহী মডেল প্রেসক্লাবের সম্মানিত সভাপতি এম এ হাবিব জুয়েল, সহ-সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চপল, ক্রীড়া সম্পাদক নুরজামাল, কার্যনিবাহী সদস্য সানোয়ার আরিফ, সোহেল রানা, আকাশ সরকার, সারোয়ার জাহান বিপ্লব, রাকিবুল, হারুনুর রশিদ, রমজান আলী সহ অন্যান্য সদস্য বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহী জেলা প্রশাসকের সহায়তায় মডেল প্রেসক্লাবের যৌথ উদ্যোগে কম্বল বিতরণ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৫৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১