সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

নৌকা সমর্থক-পুলিশ-বিদ্রোহী আ’লীগ ত্রিমুখী সংঘর্ষ: আহত অর্ধশতাধিক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ও তার কর্মীদের ওপর হামলার ঘটনায় সংঘর্ষে বরগুনার পাথরঘাটা পৌর এলাকা রণক্ষেত্র পরিণত হয়েছে। এতে পুলিশ ও সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদের পাথরঘাটা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করায় স্থানীয় এক সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ক্যামেরা ল্যাপটপসহ দোকানের সকল আসবাবপত্র ভাঙচুর করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে।
প্রতক্ষদর্শীরা জানায়, আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে পাথরঘাটা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান সোহেল গণসংযোগে নামলে তাকে কুপিয়ে জখম করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মী ও সমর্থকরা। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে মুস্তাফিজুর রহমান সোহেলের কর্মী ও সমর্থকরা পাথরঘাটা শহরে জড়ো হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।

আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেলের কর্মী ও সমর্থকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে পাথরঘাটা পৌর এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় মুস্তাফিজের সমর্থকরা পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি শান্ত করতে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট ছোড়ে। এতে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিনসহ অন্তত অর্ধশতাধিক আহত হন।

এ বিষয়ে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান সোহেলের ভাই পাথরঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান সোহাগ বলেন, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে গণসংযোগে নামলে আমার ভাইয়ের উপর হামলা চালায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মী-সমর্থকরা। এতে আমার ভাই গুরুতর জখম হন। আমার ভাইয়ের উপর হামলার পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মী ও সমর্থকরা আমাদের ঘরবাড়ি, সিসিটিভি ক্যামেরা, মাইক ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেন।

এ বিষয়ে পাথরঘাটা পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আনোয়ার হোসেন আকনের সাথে যোগাযোগর চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার জাহাঙ্গির মল্লিক বরিশালটাইমসকে বলেন, সংঘর্ষের ঘটনায় পাথরঘাটার ওসিসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

তিনি আরও বলেন, পাথরঘাটা পৌর এলাকা এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এই মুহূর্তে পাথরঘাটার পরিস্থিতি শান্ত রয়েছে। আর যাতে এ ধরনের ঘটনা না ঘটে, এজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নৌকা সমর্থক-পুলিশ-বিদ্রোহী আ’লীগ ত্রিমুখী সংঘর্ষ: আহত অর্ধশতাধিক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১