সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

ভারতের দেওয়া টিকা নিয়ে মানুষের সন্দেহ আছে: ফখরুল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১ ১৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেস্ক
ভারতের দেওয়া টিকা নিয়ে মানুষের সন্দেহ আছে: ফখরুল
ভারতের দেওয়া টিকা নিয়ে মানুষের সন্দেহ আছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের সন্দেহ ও অনাস্থা দূর করার জন্য প্রধানমন্ত্রীর উচিত প্রথমে টিকা নেওয়া।

রোববার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, টিকার প্রতি আস্থা এনে বিনামূল্যে দিতে হবে। সাধারণ মানুষ কীভাবে টিকা পাবে, সেই রোডম্যাপ দেওয়া হয়নি।

বিএনপি মহাসচিব বলেন, ২০১৮ সালে যে নির্বাচন হয়েছে, এ জন্য এ সরকারকে অবশ্যই কাঠগড়ায় দাঁড়াতে হবে। সংবিধান লঙ্ঘনের জন্য বিচার হবে।
সরকার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে উল্লেখ করে ফখরুল বলেন, করোনাকালীন প্রণোদনার সব টাকা সরকারের লোকজন লোপাট করেছে। এখন টিকা নিয়েও একই রকম অবস্থা তৈরি হয়েছে।
এ সময় মির্জা ফখরুল ঐক্যবদ্ধ হয়ে গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটানোর আহ্বানও জানান
এর আগে শুক্রবার (২২ জানুয়ারি) এক অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীকে দিয়ে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হলে এ ব্যাপারে জনগণ আগ্রহী হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতের দেওয়া টিকা নিয়ে মানুষের সন্দেহ আছে: ফখরুল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:১০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১