সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন

গোপালগঞ্জে হেফাজত নেতা খালেদ সাইফুল্লাহকে বয়ান করতে দেয়নি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১ ২৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: মামুনুল হকের পর এবার সিলেটের গোলাপগঞ্জে ওয়াজ মাহফিলে এসেও বয়ান করতে পারেননি হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। মাহফিলের মঞ্চে ওঠার আগেই তাকে ফিরিয়ে দেয়া হয়। গতকাল মঙ্গলবার উপজেলার ঢাকা দক্ষিণ সাবরেজিস্ট্রার অফিস সংলগ্ন মাঠে আহলে সুন্নাত ওয়াল জামা’আত পরিষদ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত তাফসির মাহফিলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়- উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত পরিষদের উদ্যোগে আয়োজিত তাফসির মাহফিলে মঙ্গলবার বয়ান করার কথা ছিল খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর। এর আগে প্রশাসনের পক্ষ থেকে তাকে মাহফিলে আসতে নিষেধ করা হয়। কিন্তু তিনি মাহফিলে এলে প্রশাসন তাকে মঞ্চে উঠতে দেয়নি।

থানার অফিসার (ওসি) হারুনুর রশীদ চৌধুরী বলেন, মাহফিলে ফিতনা সৃষ্টি হয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে- এজন্য তাকে মাহফিলে আসতে বাধা দেয়া হয়।

এর আগে ১২ জানুয়ারি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর শাহী ঈদগাহ ময়দানে শেখপুর তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও খেলাফত মজলিশের ভারপ্রাপ্ত মহাসচিব মুফতি মামুনুল হকও প্রশাসনের বাধায় বয়ান করতে পারেননি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোপালগঞ্জে হেফাজত নেতা খালেদ সাইফুল্লাহকে বয়ান করতে দেয়নি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৫৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১