সংবাদ শিরোনাম ::
একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা

বান্ধবীকে সাড়ে ৪ কোটি টাকার ফ্ল্যাট ‘উপহার’ দেন পিকে হালদার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১ ২১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ মাথায় নিয়ে বিদেশে পাড়ি দেয়া ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার) বান্ধবী অবন্তিকা বড়ালকে ধানমন্ডিতে চার কোটি ৩৫ লাখ টাকার বিলাসবহুল ফ্ল্যাট কিনে দিয়েছিলেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। গত ১৩ জানুয়ারি পিকে হালদার সংশ্লিষ্টতায় বিভিন্ন অবৈধ ব্যবসা ও কর্মকাণ্ডের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ অবন্তিকা বড়ালকে গ্রেফতার করে দুদক।

জানা গেছে, ২০১৬ সালে চার কোটি ৩৫ লাখ টাকায় ধানমন্ডির ১০নং রোডে প্রায় তিন হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট কিনে অবান্তিকাকে উপহান দেন পিকে হালদার। বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই) থেকে ক্রয় করা ফ্ল্যাটটির মূল্য পরিশোধ হয় নগদ ও পে-অর্ডারের মাধ্যমে। পুরো অর্থই আসে পিকে হালদারের বিভিন্ন হিসাব থেকে। পিকে হালদারের সুখাদা লিমিটেড ও হাল ইন্টারন্যাশনাল নামে দুটি প্রতিষ্ঠান রয়েছে। সেখানে গ্রেফতার অবন্তিকা বড়ালের বিনিয়োগ আছে।

এ বিষয়ে দুদক সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার জানান, পিকে হালদারের ইস্যুটা অনেক বড়। বিভিন্ন জনের মাধ্যমে তার বিভিন্ন দিকে সূত্র আছে। ইতোমধ্যে অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মোটামুটি ৬২ জনের সঙ্গে পিকে হালদারের যুক্ততা পাওয়া গেছে। এসব তথ্য আমাদের তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন। বিভিন্ন ব্যাংকে রাখা পিকে হালদারের প্রায় এক হাজার ৫৭ কোটি ৮০ লাখ টাকা ফ্রিজ করা হয়েছে।

কে এই অবান্তিকা বড়াল?

পিকে হালদারের ঘনিষ্ঠজন শংখ বেপারীকে জিজ্ঞাসাবাদে অবান্তিকা বড়াল বিষয়ে তথ্য বের হয়ে আসে। এরপরই তার বিষয়ে ব্যাপক অনুসন্ধান শুরু হয়। অবান্তিকা ও পিকে হালদার উভয়ের বাড়ি পিরোজপুর।

পিকে হালদারের বাড়ি জেলার নাজিরপুরের দিঘিরজান গ্রামে। এলাকার মেয়ে হিসেবে অবান্তিকার সঙ্গে পরিচয় তার। অবন্তিকার বাবা ছিলেন কলেজশিক্ষক। তিনি মারা হওয়ার পর অবন্তিকা ও তার পরিবার জেলা শহর ছেড়ে ঢাকায় চলে আসেন। এরপরই অবন্তিকার সঙ্গে পিকে হালদারের ঘনিষ্টতা হয়। পিকে হালদারের কাছ থেকে অনেক সুবিধা নিয়েছেন তিনি। একইভাবে নিজের অবৈধ সম্পদ আড়াল করেছেন এই অবন্তিকার মাধ্যমে।

পিকে হালদারের অর্থপাচার ও প্রতারণার মামলায় সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার অবন্তিকা বড়াল বর্তমানে কারাগারে আছেন। ইতোমধ্যে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চলতি সপ্তাহের যেকোনো দিন তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিনের নেতৃত্বে একটি দল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বান্ধবীকে সাড়ে ৪ কোটি টাকার ফ্ল্যাট ‘উপহার’ দেন পিকে হালদার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:২৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১