সংবাদ শিরোনাম ::
কার্পাসডাঙ্গা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির কমিটি গঠন আতিয়ার রহমান সভাপতি ও মোস্তাফিজ কচি সাধারন সম্পাদক নির্বাচিত: আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:১৩:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১ ১৭৫ বার পড়া হয়েছে

মো: জাকিরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রতিনিধি:::-
বাংলাদেশ কেমিষ্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতি কার্পাসডাঙ্গা শাখার কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার (১৭ জানুয়ারী) বেলা ১২ টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে ফার্মেসী মালিকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আতিয়ার রহমানকে সভাপতি ও মোস্তাফিজ কচিকে সাধারন সম্পাদক ও বাবুল আক্তারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে কমিটি গঠন করা হয়। কমিটিতে আব্দুর রহমান ও সাইফুল ইসলামকে সহসভাপতি, আমির হোসেন ও নসকর আলী যুগ্ন সাধারন সম্পাদক, আমেদ আলী কোষাধক্ষ্য, মোঃ ইমদাদুল হক, মোঃ মতিয়ার রহমান, ইমরান হোসেন,রাকিবুল ইসলাম মিঠুন, ওসমান গনি, ইকবাল হোসেন সদস্য নির্বাচিত হন।


























