সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

নৌকার চেয়ে ৯ গুণ বেশি ভোটে জয়ী ধানের শীষ প্রার্থী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ ১৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
হবিগঞ্জের মাধবপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান মানিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগের (নৌকা) প্রার্থীর চেয়ে প্রায় ৯ গুণ বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। সংশ্লিষ্টদের ধারণা বিদ্রোহী প্রার্থীদের কারণেই বিএনপি মনোনীত প্রার্থী জয় লাভ করেছেন।

হবিগঞ্জে ২য় ধাপে শনিবার (১৬ জানুয়ারি) মাধবপুর ও নবীগঞ্জ ২টি পৌরসভায় মেয়র ও কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হয় ব্যালটের মাধ্যমে।
নির্বাচনে মাধবপুরে বিএনপির হাবিবুর রহমান মানিক পেয়েছেন ৫০৩১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পংকজ কুমার সাহা পেয়েছেন ৪১৮৬ ভোট। এছাড়া নৌকা প্রতীক নিয়ে শ্রীধাম দাশগুপ্ত পেয়েছেন ৫৬৮ এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহ মো. মুসলিম পেয়েছেন ৩০৪৯ ভোট। মাধবপুর পৌরসভায় ৯টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৫৯৮৭ জন।

অপরদিকে, হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায়ও বিএনপির প্রার্থী ছাবির আহমেদ চৌধুরী বিজয়ী হয়েছেন। নবীগঞ্জ থেকে ছাবির আহমেদ চৌধুরী ভোট পেয়েছেন ৫৭৪৯টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের গোলাম রসূল রাহেল চৌধুরী পেয়েছেন ৫৪৮৫ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মাহবুব আলম সুমন জগ প্রতীকে পেয়েছেন ২৩১৯ ভোট। নবীগঞ্জে ১০টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৮৬৯৯ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নৌকার চেয়ে ৯ গুণ বেশি ভোটে জয়ী ধানের শীষ প্রার্থী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১