সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

শৈলকুপায় দুই প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুইজন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার খুলনা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

অপরদিকে ঝাউদিয়া ভোটকেন্দ্র এলাকায় স্বতন্ত্র (আওয়ামীলীগ বিদ্রোহী) মেয়র প্রার্থীর গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন, কাজীপাড়া গ্রামের আমানত আলী (৪৫) ও বালিয়াডাঙ্গা গ্রামের আলাউদ্দিন (৫৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে খুলনা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের কয়েকশ গজ দূরে মাঠের মধ্যে নৌকা ও স্বতন্ত্র ‘জগ’ প্রতীকের সমর্থকদের মাঝে উত্তেজনা শুরু হয়। পরে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আহত হয়েছেন ২ জন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে দুপুর ১২টার দিকে ঝাউদিয়া ভোট কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তৈয়বুর রহমানের গাড়ি ভাঙচুর করে প্রতিপক্ষরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্বতন্ত্র প্রার্থী তৈয়বুর রহমান খান অভিযোগ করেন, দুপুর ১২টার দিকে ঝাউদিয়া ভোট কেন্দ্রে গেলে নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শৈলকুপায় দুই প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:০৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১