সংবাদ শিরোনাম ::
একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা

কোথায় গেল ১৬২ কোটি টাকা, উত্তর নেই সাঈদ খোকনের। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১ ১৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
প্রতি বর্গফুট বিজ্ঞাপনের নির্ধারিত কর ২০ হাজার টাকা কিন্তু আদায় দেখানো হয়েছে ৮০০ টাকা। এভাবে ১৮টি প্রতিষ্ঠানের কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে কম বিজ্ঞাপন কর আদায় করার অভিযোগ উঠেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিরুদ্ধে। এতে রাজস্ব ক্ষতি হয়েছে ১৬২ কোটি টাকা। ২০১৮-১৯ ও ১৯-২০ অর্থবছরে রিপোর্ট পর্যালোচনা করে এ তথ্য দিয়েছে নিরীক্ষা অধিদফতর। বিষয়টি তাই তদন্তের দাবি জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী। এ ব্যাপারে তৎকালীন মেয়র সাঈদ খোকন বলেন, এ বিষয়ে তাকে কেউ কোনো কিছু জিজ্ঞাসা করেননি।

সিটি করপোরেশনের আয়ের অন্যতম উৎস বিজ্ঞাপন। যার অধিকাংশই আসে বিলবোর্ড থেকে। এ ধরনের বিজ্ঞাপনে সবচেয়ে বেশি আয় ঢাকার দুই সিটির। কিন্তু এ বিজ্ঞাপনের টাকা নিয়ে নয়ছয়ের অভিযোগ কম নয়। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এমন এক অনিয়মের চিত্র উঠে এসেছে নিরীক্ষা অধিদফতরের রিপোর্টে।
অডিট রিপোর্টে বলা হয়েছে, সাঈদ খোকন মেয়র থাকাকালে দুই অর্থবছরে ১৮টি প্রতিষ্ঠানের কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে কম বিজ্ঞাপন কর আদায় করেছে দক্ষিণ সিটি করপোরেশন। এতে রাজস্ব ক্ষতি হয়েছে ১৬২ কোটি টাকা। এলইডি সাইন বিজ্ঞাপন বাবদ যে ১৮টি প্রতিষ্ঠানের কাছ থেকে কম কর আদায় করা হয়েছে তার মধ্যে সরকারি দফতরও রয়েছে।

এ নিয়ে ঢাকা দক্ষিণ সিটির তৎকালীন মেয়র সাঈদ খোকন বলছেন, এ বিষয়ে তার কাছে অডিটের কেউ জানতে চায়নি। আর এ বিষয়ে তার বক্তব্যের কিছু নেই।
সময় সংবাদকে ফোনে তিনি বলেন, আমার তো বক্তব্যের কিছু নেই। অডিটে যদি কোনো কিছু থাকে তো আমাকে যদি কেউ প্রশ্ন করে আমি উত্তর দেব। কেউ আমার কাছে জানতে চায়নি।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, এ অনিয়মের দায় এড়াতে পারেন না সাবেক মেয়র। তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
তিনি আরো বলেন, তদন্ত করা উচিত, এর জন্য কারা দায়ী এবং সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন। সর্বোচ্চ পর্যায়ে থেকে তিনি (সাঈদ খোকন) দায় এড়াতে পারেন না। কারণ বিষয় সর্বোচ্চ পর্যায়ের মাধ্যমে হয়ে থাকে। তিনি তার দায়িত্ব এড়াতে পারেন না। তদন্ত কমিটির মাধ্যমে করা উচিত। যদি নয়ছয় হয়ে থাকে তাহলে আইন তার গতিতে চলবে।
যদিও এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোথায় গেল ১৬২ কোটি টাকা, উত্তর নেই সাঈদ খোকনের। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৪১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১