সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ: ৫ নারীসহ আটক ১৪। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১ ২২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: সিলেট শহরের একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৫ নারী ও ৯ যুবকসহ মোট ১৪ জনকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর দক্ষিণ সুরমার তিতাস আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রাত সাড়ে ১১টার দিকে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মো. রোকনুজ্জামান চৌধুরী পিপিএম’র নেতৃত্বে এসআই নূরে আলম সিদ্দিক, এএসআই বুরহান উদ্দিন, এএসআই পিপলু সেন, এটিএসআই শামীম, কনস্টেবল শিবানী দাসসহ সঙ্গে থাকা ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে অসামাজিকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আটক করা আসামিদের বিরুদ্ধে মেট্রোপলিটন আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ: ৫ নারীসহ আটক ১৪। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৪২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১