সংবাদ শিরোনাম ::
একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা

৮ দিনের শিশুর মায়ের মৃত্যু, খবর পেয়ে চলে গেলেন বাবাও। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১ ১৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পটুয়াখালিতে সন্তান জন্মের ৮ দিন পর মারা যান কলি বেগম (২০) নামে এক নারী। এর কিছুক্ষণ পর স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা যান স্বামী গোলাম মোস্তফা (২৭)।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৬ বছর আগে মোস্তফা আকনের সাথে শহরের টাউন কালিকাপুর এলাকার মকবুল হোসেনের মেয়ে কলির বিয়ে হয়। মোস্তফা শহরের ফজিলাতুননেছা পলিটেকনিক ইন্সটিটিউটে খন্ডকালীন ইংরেজি শিক্ষক হিসেবে শিক্ষকতা করে আসছিলেন। কলি বেগম চলতি মাসের ৬ তারিখ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সন্তান প্রসবের জন্য শহরের মায়ো ক্লিনিকে ভর্তি হয়। ওই দিনই অস্ত্রপচারের মাধ্যমে পুত্র সন্তান প্রসব করেন কলি। পরে সুস্থ হয়ে ১১ জানুয়ারি ক্লিনিক থেকে বাসায় যান।

পরিবার সূত্র আরও জানায়, বুধবার (১৩ জানুয়ারি) সকালে কলি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক কলির স্বামী মোস্তফা সকাল সাড়ে ৭ টার দিকে স্ত্রীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাৎক্ষণিক কলিকে ভর্তি করেন এবং চিকিৎসা শুরু করেন। চিকিৎসকের কথায় ওষুধ কিনতে হাসপাতালের সামনে যান মোস্তফা। এসময় মোবাইলে স্ত্রী কলির মৃত্যুর খবর পেয়ে সেখানেই ঢলে পড়েন মোস্তফা। লোকজন তাকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মো. মাজাহারুল ইসলাম তাকে মৃত ঘোষণা করে।
পটুয়াখালী মেডিকেল কলজে হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, মৃত কলি বেগম বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটে হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হন। ভর্তি হওয়ার ৮ থেকে ১০ মিনিট পর তিনি মারা যান।

মৃতদের স্বজনরা জানান, বৃহস্পতিবার বাদ আসর বাদুরা গ্রামে নিজ বাড়িতে তাদের দাফন করা হবে।
স্বামী-স্ত্রীর মৃত্যুর পর তাদের একমাত্র নবজাতক সন্তানকে নিয়ে দুই পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাঁশবাড়িয়া গ্রাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৮ দিনের শিশুর মায়ের মৃত্যু, খবর পেয়ে চলে গেলেন বাবাও। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:৩২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১