সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

ফাঁসির আসামির মুক্তি চেয়ে উপজেলা আ.লীগ কার্যালয়ে দোয়া। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ফেনীর আলোচিত নুসরাত হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত রুহুল আমিন এবং মকসুদ আলমের কারামুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ মিলাদ অনুষ্ঠিত হয়।

মিলাদ পূর্ব আলোচনায় মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউজ্জমান বাবু বলেন, ‘আমাদের নেতা রুহুল আমিন ভাই তিনি নির্দোষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারীর কাছে আবেদন জানাচ্ছি রুহুল আমিন ও মুকসুদ আলমকে মুক্তি দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেয়ার জন্য।’

তিনি আরও বলেন, ‘যারা ষড়যন্ত্রকারী তাদের যেন বিচার হয়। তাদের শাস্তি আমরা যেন স্বচক্ষে দেখতে পারি, আল্লাহর কাছে সেই দোয়া করি।’

পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন সোনাগাজী উপজেলা ইমাম সমিতির সভাপতি ও বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা ফারুক হোসেন।

স্থানীয়রা জানান, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমিন ও সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকসুদ আলম নুসরাত হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত অন্যতম আসামি। প্রকাশ্যে তাদের পক্ষে কর্মসূচি পালন করায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ওই দেয়া ও মিলাদ মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউজ্জমান বাবু, মঙ্গলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল।

আরও ছিলেন- চরদরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টো, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য নাছির উদ্দিন আরিফ ভূঞাঁ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফাঁসির আসামির মুক্তি চেয়ে উপজেলা আ.লীগ কার্যালয়ে দোয়া। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৫৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১