সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

আবাসিক হোটেলে এনে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ পর্যটন নগরী কুয়াকাটায় বিয়ের প্রলোভনে এনে একটি আবাসিক হোটেলে আটকে রেখে প্রেমিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (১১ জানুয়ারি) রাতে ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে মহিপুর থানায় ৩ জনকে আসামি করে মামলা দায়ের করে। এদিকে, ওই রাতেই মামলার প্রধান আসামে রনি প্যাদা (২৪), মাইনুল ইসলাম (২০) ও হোটেল ম্যানেজার শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ। মামলার অভিযোগে বলা হয়েছে, ১০-১৫ দিন আগে দশমিনা উপজেলার রনি প্যাদার সঙ্গে তালতলী উপজেলার ভিকটিমের সঙ্গে মুঠোফোনে পরিচয় হয়। সেই সূত্র ধরে গত ১০ জানুয়ারী রোববার সন্ধ্যায় ওই নারীকে নানা প্রলোভনে কুয়াকাটায় বেড়াতে নিয়ে আসেন রনি প্যাদা। এরপর কুয়াকাটায় সিলভার ক্রাউন নামের একটি আবাসিক হোটেলে স্বামী স্ত্রীর পরিচয়ে ২০৬ নম্বর কক্ষে ওঠেন। ওই হোটেলে ভিকটিমকে আটকে রেখে প্রথমে রনি প্যাদা পরে তার সঙ্গে দশমিনা থেকে আসা মাইনুল ইসলাম ধর্ষণ করে। এতে সহযোগিতা করে ওই হোটেলের ম্যানেজার শহিদুল ইসলাম। মহিপুর থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আটককৃত তিনজনকে মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবাসিক হোটেলে এনে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৫৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১