সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর আটক। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৪৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১ ১১২ বার পড়া হয়েছে

কলাপাড়া প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর মো. সিদ্দিক মুসল্লী (৪৮) নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাধঁঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. আসলাম বলেন, রোববার সকাল সাড়ে ৮টার দিকে ঘরে কেউ না থাকার সুযোগে শ্বশুর তার পুত্রবধূকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় পুত্রবধূর ডাক-চিৎকারে আশে-পাশের লোকজন ছুটে আসলে লম্পট শ্বশুর বাইরে সটকে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে বলে তিনি জানিয়েছেন।’


























