সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

কলাপাড়ায় ছেলে বিদেশ, পুত্রবধূকে ধর্ষণচেষ্টায় গ্রেপ্তার লম্পট শ্বশুর! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ছেলে বিদেশ থাকার সুবাদে পুত্রবধূকে নানাভাবে উত্ত্যক্ত ও ধর্ষণচেষ্টার অভিযোগে সিদ্দিক মুসল্লি নামের এক লম্পট শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রবিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব বাদুড়তলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গতকাল রাতে নির্যাতিতা ওই গৃহবধূ বাদী হয়ে শ্বশুরকে আসামি করে কলাপাড়া থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন। অভিযুক্ত শ্বশুরকে সোমবার সকালে মামলার আসামি দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুজ্জামান নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, প্রায় দুই বছর যাবৎ ওই গৃহবধূর স্বামী সৌদি আরবে বসবাস করে আসছেন। স্বামী বিদেশ যাওয়ার পর থেকেই শ্বশুর তাকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়ে আসছেন। পরে গতকাল সকালে তার শাশুড়ি বাজারে গেলে ঘর ফাঁকা থাকা অবস্থায় শ্বশুর তাকে ধর্ষণচেষ্টা চালায়। এ সময় গৃহবধূর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে শ্বশুর সিদ্দিক মুসল্লি পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ শ্বশুরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কলাপাড়ায় ছেলে বিদেশ, পুত্রবধূকে ধর্ষণচেষ্টায় গ্রেপ্তার লম্পট শ্বশুর! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৫১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১