সংবাদ শিরোনাম ::
একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা

১৩ জানুয়ারি থেকে শৈত্যপ্রবাহের আভাস। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
উত্তর-পশ্চিমাঞ্চলের বায়ুর প্রভাবে আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) বা বুধবার (১৪ জানুয়ারি) থেকে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

শনিবার (৯ জানুয়ারি) সকালে জাগো নিউজকে এসব তথ্য জানান আবহাওয়াবিদ আরিফ হোসেন। তিনি বলেন, ‘১৩ বা ১৪ জানুয়ারির দিকে শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা আছে। বিশেষ করে যশোর, সাতক্ষীরা, রংপুর ও রাজশাহী বিভাগ- এসব অঞ্চলে হতে পারে। মানে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এখন পর্যন্ত এই স্পেলে তীব্র শৈত্যপ্রবাহ দেখা যায়নি। তবে হতেও পারে। বেশি সম্ভাবনা মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হওয়ার।’

আজ সকালে আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী চার দিনের (১৩ জানুয়ারি) শেষের দিকে রাতের তাপমাত্রা কমতে পারে। এ বিষয়ে আরিফ হোসেন বলেন, ‘আমরা এখন বলেছি রাতের তাপমাত্রা কমতে পারে। আরেকটা সময় হয়তো বলবো যে, আগামীকাল বা পরশু থেকে শৈত্যপ্রবাহ আসবে।’

শৈত্যপ্রবাহের কারণ ব্যাখ্যা করে এ আবহাওয়াবিদ বলেন, ‘শৈত্যপ্রবাহ হওয়া মানেই উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বায়ু আসতে হবে। উত্তর-পশ্চিমাঞ্চল অর্থ হলো- ভারতের পাঞ্জাব-হরিয়ানা হয়ে উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে উত্তর-পশ্চিমা বাতাসটা আসতে হবে।’

এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৩ জানুয়ারি থেকে শৈত্যপ্রবাহের আভাস। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৫৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১