সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

শ্যালিকাকে ধর্ষণ শেষে যৌনপল্লীতে বিক্রির চেষ্টা: দুলাভাই গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১ ১৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: রাজবাড়ীর কালুখালীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রি চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (৯ জানুয়ারি) সকালে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
আটক যুবকের নাম মাসুদ ফকির। তিনি কালুখালী উপজেলার দুর্গাপুর এলাকার আব্দুল জলিল ফকিরের ছেলে।

নির্যাতনের শিকার স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্রের বরাত দিয়ে পুলিশ জানায়- ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর সঙ্গে কালুখালীর সানি নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। ৭ জানুয়ারি রাতে স্কুলছাত্রীর চাচাতো দুলাভাই মাসুদ ফকির তার বাড়িতে গিয়ে সানির সঙ্গে দেখা করিয়ে দেবার কথা বলে কালুখালী রেলওয়ে স্টেশনের পাশের একটি বাড়িতে ডেকে নেন। পরে ওই বাড়ির একটি রুমে আটকিয়ে ধর্ষণ করেন। পরদিন সকালে বলেন, সানি গোয়ালন্দ ঘাট (দৌলতদিয়া) রেলওয়ে স্টেশনে আছেন। তার কথামতো দৌলতদিয়া যৌনপল্লীর এক নম্বর গেটের সামনে গেলে অজ্ঞাত দুই ব্যক্তি এসে মাসুদ ফকিরের সঙ্গে কথা বলেন। এ সময় তারা মাসুদ ফকিরকে কিছু টাকা দেন। পরবর্তীতে স্কুলছাত্রীকে নিয়ে যৌনপল্লীর ভেতরে যান।

কিছু দূর যাওয়ার পর পল্লীর মেয়েদের দেখে স্কুলছাত্রীর সন্দেহ হয় এবং তখন তিনি ভেতরে যেতে আপত্তি করেন। তাকে জোরপূর্বক ভেতরে নেয়ার চেষ্টা করলে স্কুলছাত্রী চিৎকার করেন। তখন স্থানীয়রা তাকে উদ্ধার ও মাসুদ ফকিরকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ঘটনার কারণ উদঘাটনের চেষ্টা চলছে বলেও জানান ওসি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শ্যালিকাকে ধর্ষণ শেষে যৌনপল্লীতে বিক্রির চেষ্টা: দুলাভাই গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৩৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১