সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

স্কুল খোলার আগে শিক্ষক-শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ ভারতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
স্কুল খোলার পরই সংক্রমণ বেড়েছে ব্রিটেনে। সেই ভুল করতে চায় না ভারতের কেন্দ্রীয় সরকার। তাই এখনই স্কুল খোলার চিন্তাভাবনা করছে না দেশটি।

তবে বুধবার (৬ জানুয়ারি) নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভি কে পাল জানিয়েছেন, স্কুল খোলার আগেই সব শিক্ষক-শিক্ষিকাকে টিকা দেওয়া হবে। শুধু তাই নয়, তাদের পরিবারের সদস্যদেরকেও টিকা দেওয়া হবে। পাশাপাশি ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের শরীরেও দেওয়া হবে টিকা। তবে, তা এখনো চূড়ান্ত হয়নি। টিকা দেওয়ার পরই স্কুল খোলার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘জি ২৪ ঘণ্টা’।
ওই প্রতিবেদনে বলা হয়, করোনাকে নিয়ন্ত্রণে রাখতে দেশের হাতে এখন দুটি অস্ত্র আছে। ইতোমধ্যে চলছে পরীক্ষামূলক প্রয়োগের প্রথম পর্ব। আর দ্বিতীয় পর্বে ১৩ জানুয়ারি থেকে টিকা দেওয়া শুরু হবে।

করোনার টিকা বণ্টন ও প্রয়োগের তদারকির জন্য একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। টিকা কাদের দেওয়া হবে, কীভাবে চলবে টিকা দেওয়ার পদ্ধতি, তা নিয়ে রূপরেখা প্রস্তুত হয়েছে। সবার আগে টিকা দেওয়া হবে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের।
মানুষের শরীরে টিকার দুটি করে ডোজ দিতে হবে। ছাড়পত্র অনুমোদন দেওয়ার পরই জনপ্রতি কত টিকা নষ্ট হতে পারে তার হিসাবও কষেছে কেন্দ্র। প্রতি জনের পেছনে একাধিক টিকা রাখার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ড্রাই রান থেকে উঠে আসা তথ্যে নষ্ট হওয়ার হার নির্ধারিত করা হয়েছে ১০ শতাংশের মতো। তার ভিত্তিতে সরকারকে প্রতি ১০০ জনের জন্য কিনতে হবে ১২২টি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্কুল খোলার আগে শিক্ষক-শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ ভারতে

আপডেট সময় : ০৪:১৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১