সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

পলাতক আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
পিকে হালদারসহ আইনের দৃষ্টিতে পলাতক ও দণ্ডিত আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ডিভিশন বেঞ্চ বুধবার (৩০ ডিসেম্বর) এ আদেশ দেন।

আদালত বলেন, বাক স্বাধীনতার নামে এ ধরনের পলাতক ও দণ্ডিত আসামিদের বক্তব্য টিভি নিউজ ও টকশোতে প্রচারের বিষয়টি আমরা অনুমোদন দেব না। কারণ এতে জনগণের কাছে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। সেজন্য একাত্তর টিভিসহ সব টিভি ও প্রিন্ট মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে পলাতক আসামিদের বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হলো।
একইসঙ্গে সোমবার একাত্তর টিভিতে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি পিকে হালদারের বক্তব্য সংবলিত নিউজ ও টিভি টকশোর ভিডিও ক্লিপ ১০ জানুয়ারির মধ্যে হাইকোর্টে সরবরাহ করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।
গত সোমবার একাত্তর টিভির ১০টার সংবাদে এবং সাড়ে ১১টায় একাত্তর জার্নালে পিকে হালদারকে অতিথি করে তার বক্তব্য প্রচার করা হয়। পলাতক আসামির বক্তব্য প্রচার আদালত অবমাননাকর উল্লেখ করে হাইকোর্টে আবেদন করেন দুদক আইনজীবী খুরশীদ আলম খান।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। শুনানি নিয়ে হাইকোর্ট এ আদেশ দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পলাতক আসামির বক্তব্য গণমাধ্যমে প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:৪০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০