সংবাদ শিরোনাম ::
একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা

প্রতিবন্ধী নারী ধর্ষনের শিকার হয়ে গর্ভবতী ৫০হাজার টাকায় রফাদফা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেক্স: ঝিনাইদহের শৈলকুপায় এক বুদ্ধি প্রতিবন্ধী নারী (২৫) ধর্ষনের শিকার হয়ে গর্ভবতী হয়েছে বলে জানা গেছে। শালিসের মাধ্যমে ৫০হাজার টাকায় মিমাংশা করেছে স্থানীয় গ্রাম্য মাতব্বররা।

বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটির গর্ভপাত ঘটনানোর জন্য তার পরিবারের উপর চাপ সৃষ্টি করলে তারা গর্ভপাত ঘটানোর চেষ্টা করেছে পরিবারের লোকজন এমন তথ্য এলাকায় ভেসে বেড়াচ্ছে।

জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়দা-শ্রীপুর গ্রামের নজিরের বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে প্রতিবেশী ফকির বিশ্বাসের ছেলে জেহের আলী (৫৫) মাস দুয়েক আগে জোর পূর্বক তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। মেয়ের মা বিষয়টি বুঝতে পেরে গর্ভপাত ঘটানোর জন্য তাকে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে ঔষুধ সেবন করায়। তাতেও গর্ভপাত ঘটেনা বলে তার মা জানিয়েছেন। এ ঘটনা এলাকায় জানাজানি হলে ধর্ষকের পরিবারের পক্ষ থেকে মেয়েটির পরিবারের উপর চাপ সৃষ্টি করে ও বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষিতাকে আলট্রাসনো না করাতে হুমকি দিয়ে আসছে। এক পর্যায়ে স্থানীয় গ্রাম্য মাতব্বররা মেয়েটির পরিবারকে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য ৫০ হাজার টাকা দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে ঘটনার পর থেকেই ধর্ষক জেহের আলী গা ঢাকা দিয়েছে। লোক লজ্জার ভয়ে ও সামাজিক চাপে মেয়েটির পরিবার বর্তমানে গৃহবন্দি হয়ে পড়েছে। বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে নিয়ে না পারছে ডাক্তারের কাছে যেতে, না পারছে থানায় যেতে।

স্থানীয়রা জানায়, ধর্ষক জেহের আলী প্রায়শই বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটিকে উত্যক্ত করতো। বাড়ি ফাকা পেলে মাঝে মাঝে তার ঘরেও ঢুকতে দেখা যেত। মেয়েটিকে উত্যক্ত করতে নিষেধ করার পর সে সংশোধন না হয়ে আরো তার মাত্রা বাড়িয়ে দেয়।

বুদ্ধি প্রতিবন্ধী মেয়ের মা জানান, তার মেয়ে ধর্ষিত হওয়ার পর ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে। তিনি ঋতুস্রাব হওয়ার জন্য মেয়েকে দুই দফা ঔষুধ দিলেও এখন পর্যন্ত ঋতুস্রাব হয়নি।

ধর্ষনের ঘটনা যারা দেখেছে তাদেরকেও হুমকি ধামকি দেয়া হচ্ছে স্বাক্ষী না দেয়ার জন্য। তারা এখন চক্ষু লজ্জায় অনেকটাই প্রতিবন্ধী মেয়েকে নিয়ে গৃহবন্দি হয়ে পড়েছেন। আলট্রাসনো করার জন্য ডাক্তারের কাছে নিতে চাইলেও বাড়ি থেকে বের হতে পারছেন না।

এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহসীন হোসেন জানান, থানায় লিখিত অভিযোগ পেলে পুলিশ পাঠিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রতিবন্ধী নারী ধর্ষনের শিকার হয়ে গর্ভবতী ৫০হাজার টাকায় রফাদফা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১২:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০