সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

খরগোশ ও কচ্ছপের গল্পে কচ্ছপই জেতে: কাদেরকে মনে করিয়ে দিলেন ফখরুল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ ১৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বিএনপির রাজনীতিকে কচ্ছপের সঙ্গে তুলনা করায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘খরগোশ ও কচ্ছপের’ গল্প মনে করিয়ে দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আপনারা নিশ্চয় খরগোশ ও কচ্ছপের গল্পটি জানেন। ওবায়দুল কাদের সাহেবকে সেই গল্পটা মনে করিয়ে দেবেন। খরগোশ ও কচ্ছপের গল্পে কচ্ছপই জেতে। সেই জয়টা আমাদেরই হবে।’

আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।

এর আগে গতকাল রোববার ঢাকায় নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বিএনপির রাজনীতিকে কচ্ছপের সঙ্গে তুলনা করে বলেছিলেন, তারা (বিএনপি) একবার মাথা বের করে, পরক্ষণেই আবার মাথা লুকিয়ে নেয়।

পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইভিএম বাংলাদেশের জন্য উপযোগী ব্যবস্থা নয়। ইভিএম একেবারে স্থানীয় পর্যায়ে নিয়ে যাওয়ার পেছনে একটা উদ্দেশ্য কাজ করছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে—পুরোপুরি বর্তমান আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করা।

ইভিএম সম্পর্কে মির্জা ফখরুল আরও বলেন, অন্যান্য যেসব দেশে নির্বাচনে ইভিএম চালু রয়েছে, সেসব দেশে ভোট দেওয়ার পর রিসিভ কাগজ দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে সে ব্যবস্থা নেই। তিনি বলেন, ইভিএম মেশিনের মাধ্যমে ভোট সুষ্ঠু হলো কি হলো না, এ কথা জানার কোনো সুযোগ নেই। অর্থাৎ একজন ভোটার যেখানে ভোট দিতে চান, ভোটটি সেখানে গেল কি না, সেটা জানার কোনো সুযোগ নেই। সে ক্ষেত্রে ভোটে জালিয়াতি-কারচুপি করার যথেষ্ট সুযোগ রয়ে গেছে।

চলমান পৌরসভার নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আজকে ২৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। খবর পেয়েছি কয়েকটি পৌরসভার কেন্দ্র দখল হয়েছে। বিশেষ করে পাবনার চাটমোহর, সিরাজগঞ্জের শাহজাদপুর, পঞ্চগড়সহ কয়েকটা পৌরসভার ভোটকেন্দ্র দখল হয়েছিল। পরে প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানানোর পর পরিবেশ স্বাভাবিক হয়।

বর্তমান নির্বাচন কমিশনকে এই মুহূর্তে পদত্যাগ করা উচিত মন্তব্য করে তিনি বলেন, তাদের (নির্বাচন কমিশন) পদত্যাগ করতে দেরি হওয়াটা প্রমাণ করে তাদের আত্মসম্মানবোধ বলতে কিছুই নেই। কারণ, দেশের বিশিষ্টজনেরা মনে করেন নির্বাচন কমিশন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। নির্বাচন কমিশন অযোগ্য ও ব্যর্থ। তাহলে তাদের তো দায়িত্বে থাকা উচিত নয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সল আমীন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েস, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামান নুরু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খরগোশ ও কচ্ছপের গল্পে কচ্ছপই জেতে: কাদেরকে মনে করিয়ে দিলেন ফখরুল।

আপডেট সময় : ০৫:১৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০