সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

নরসিংদীতে শ্রেষ্ঠ এসিল্যান্ডের সম্মাননা পেলেন শাহ্ আলম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
২০২০ সালের সামগ্রিক কর্মদক্ষতা বিবেচনায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসিল্যান্ডের সম্মাননা পেলেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ্ আলম মিয়া।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মাননা ও সনদপত্র হাতে তুলে দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোকাম্মেল হোসেন।

এসময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সামগ্রিক কর্মদক্ষতা বিবেচনায় এ বছর ঢাকা বিভাগের ১৪ জন কর্মকর্তা এই স্বীকৃতি পেয়েছেন।

এর আগে, চলতি বছরের ২৩ আগস্ট ভূমি ব্যবস্থাপনায় বিশেষ অবদানের জন্য নরসিংদী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ডের সম্মাননা, ২০১৯ সালে সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতায় অবদানের জন্য জাতীয় শুদ্ধাচার পুরস্কার ও স্বচ্ছ সেবা প্রদানে বিশেষ ভূমিকা রাখায় ২০১৮ সালে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তার সম্মাননা পেয়েছেন এসিল্যান্ড শাহ্ আলম মিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নরসিংদীতে শ্রেষ্ঠ এসিল্যান্ডের সম্মাননা পেলেন শাহ্ আলম

আপডেট সময় : ০৮:০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০