সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব

এবার স্কুলে যেভাবে বই বিতরণ করা হবে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০ ১৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

করোনার কারণে এবার স্কুল বন্ধ রেখেই শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত করে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। তবে শিক্ষার্থীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে স্কুল থেকে বই গ্রহণ করতে হবে। একদিন এক শ্রেণির শিক্ষার্থীদের প্যাকেটজাত বই দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি করে এ সকল তথ্য জানানো হয়েছে।

ক্লাস ও রোল অনুযায়ী নতুন পাঠ্যপুস্তক প্যাকেটজাত করে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মাউশি। একদিন শুধুমাত্র এক শ্রেণির শিক্ষার্থীদের বই দেয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে ক্লাস ও রোল অনুযায়ী সিডিউল দেয়া থাকবে। সেই সিডিউল অনুযায়ী নির্ধারিত দিনে শিক্ষার্থীরা বই সংগ্রহ করতে পারবে।

এ বিষয়ে মাউশির পরিচালক (বিদ্যালয়) বেলাল হোসাইন গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে এবার স্কুল থেকেই নতুন বই বিতরণ করা হবে। এটি বাস্তবায়নে আমরা মাঠ পর্যায়ে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা দেব। প্রতিষ্ঠান প্রধানের দায়িত্বে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হবে।

এর আগে শিক্ষামন্ত্রী দিপু মনি জানিয়েছিলেন, প্রতি বছরের মত এবারও পহেলা জানুয়ারিতেই বই উৎসব অনুষ্ঠিত হবে।

প্রতি বছরের মতো এবারও বই বিতরণ উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এ বছর সমাবেশ করে বই বিতরণ করা হবে না। কোন পদ্ধতিতে বই দেয়া হবে তার নির্দেশনা স্কুলগুলোকে দিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, বই বিতরণের জন্য এ বছর প্রায় ৩৫ কোটি বই মুদ্রণ করেছে সরকার। এর মধ্যে মাধ্যমিকের বই প্রায় ২৪ কোটি ৩৪ লাখ।

বাকিটা প্রাথমিক স্তরের। ১ জানুয়ারির আগে মাধ্যমিক স্তরের সব বই না পৌঁছলেও প্রাথমিক স্তরের সব বই পৌঁছে যাবে স্কুলে স্কুলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার স্কুলে যেভাবে বই বিতরণ করা হবে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:২৫:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০