সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশাল মহানগর যুবদল সাধারণ সম্পাদকসহ ৬ নেতা বহিষ্কার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনসহ সম্পাদকীয় পদের ৬ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে যুবদল কেন্দ্রীয় কমিটির প্যাডে দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ইতিমধ্যে এই আদেশ কার্যকর করেছেন বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল মহানগর যুবদল সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাহাত, দুই সহ-সাধারণ সম্পাদক যথাক্রমে সহদেব শর্মা ও আল আমিন, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম ঝুনু এবং প্রচার সম্পাদক বশির আহম্মেদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

গত শুক্রবার রাতে বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে মহানগর যুবদলের এক প্রস্তুতি সভায় সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন ও যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম জাহান গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। এ সময় বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়। এ নিয়ে যুবদল নেতাকর্মীদের মাঝে অসন্তোষ সৃষ্টি হয়। এই অবস্থায় ৬ নেতাকে বহিষ্কার করল কেন্দ্রীয় কমিটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল মহানগর যুবদল সাধারণ সম্পাদকসহ ৬ নেতা বহিষ্কার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:১১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০