সংবাদ শিরোনাম ::
একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা

মাদ্রাসার শিক্ষক-ছাত্রদের উসকানি দিচ্ছে বাবুনগরী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
হেফাজতে ইসলামের আমির জোনায়েদ বাবুনগরী হাটহাজারী মাদ্রাসাকে ব্যবহার করে মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির সদ্য প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর পরিবারের সদস্যরা।
শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে, চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শফীর শ্যালক ও শফী হত্যা মামলার বাদি মো. মঈন উদ্দিন।

এসময় তিনি বলেন, জুনায়েদ বাবুনগরী ও তার অনুসারীরা আল্লামা শফীর মত তাকে ও তার ভাগিনা আনাছ মাদানীকে হত্যা করবে বলে তার তিন ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সাজানো বক্তব্য দিতে বাধ্য করেছিলো। যা ইতোমধ্যে ভিডিও বার্তার মাধ্যমে আনাছ মাদানী সেদিন কোন পরিবেশের বক্তব্য দিতে বাধ্য হয়েছিলো তা দেশবাসীকে জানিয়েছে।

শফীকে হত্যা করার পর তার পরিবার যাতে সত্য প্রকাশ করতে না পারে তার জন্য বাবুনগরীর অনুসারীরা তাদের হত্যার হুমকি দিচ্ছে জানিয়ে মঈন উদ্দিন আরো বলেন, কোর্টে মামলা দায়েরের পর মামলা তুলে নিতেও নানাভাবে চাপ প্রয়োগ করছে বাবুনগরী ও তার অনুসারীরা।

উল্লেখ্য, হেফাজতের প্রয়াত আমির আল্লামা শফীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে ৩৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। এই মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার অভিযোগে বলা হয়েছে, আল্লামা আহমদ শফীকে হত্যার জন্য ১১ অক্টোবর ফটিকছড়িতে বৈঠক করেন মামুনুল হক। এরপর ১৭ অক্টোবর হাটহাজারী মাদ্রাসায় ঢুকে আল্লামা শফীকে চরমভাবে মানসিক নির্যাতন করা হয়। এমনকি অসুস্থ আহমদ শফীকে চিকিৎসার জন্য মাদ্রাসা থেকে বের করে আনার সময় অ্যাম্বুলেন্স আটকে দিয়ে তার মৃত্যু ত্বরান্বিত করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাদ্রাসার শিক্ষক-ছাত্রদের উসকানি দিচ্ছে বাবুনগরী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩০:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০