সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

পাঁচ বছরে বাংলাদেশের চেহারা বদলে যাবে: জাপানি রাষ্ট্রদূত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০ ১৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। ছবি- বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের চেহারা বদলে যাবে। ২০২৫ সালে নতুন এক বাংলাদেশ পাবে বিশ্ব। সকল ধরনের উন্নয়নে স্থাপন হবে দৃষ্টান্ত।

বুধবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

বসুন্ধরা গ্রুপ ব্যবস্থাপনা পরিচালকের বাসভবনে আলাপচারিতার সময়ে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোর টিভির সিইও নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, নিউজ টোয়েন্টিফোরের হেড অব নিউজ রাহুল রাহা, বাংলানিউজ টোয়েন্টিফোরের সম্পাদক জুয়েল মাজহার, বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা আবু তৈয়ব উপস্থিত ছিলেন।
জাপানের রাষ্ট্রদূত বলেন, থার্ড টার্মিনাল, মাতারবাড়ি প্রকল্প, মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশ বিশ্বে নতুন স্থান করে নেবে। বিশেষত মাতারবাড়ি হবে আধুনিক সিঙ্গাপুর। সমুদ্র বন্দর যোগাযোগ পাবে নতুন মাত্রা।

এসব প্রকল্প ঘিরে বেসরকারি খাতে যে বিশাল উন্নয়ন হচ্ছে তাও বাংলাদেশের জন্য অর্জন।
তিনি বলেন, ঢাকার পাশে আড়াইহাজার উপজেলায় এক হাজার একর জমিতে জাপানি বিনিয়োগকারীদের অগ্রাধিকার দিয়ে নির্মিত হচ্ছে জাপানিজ ইকোনোমিক জোন। জাপানের বেশ কয়েকটি বড় শিল্পগোষ্ঠী এই ইকোনোমিক জোনে বিনিয়োগ করতে যাবে। রাষ্ট্রদূত বলেন, করোনা ভাইরাসের মহামারির প্রভাব মোকাবেলা করে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ সাফল্য দেখিয়েছে।

এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব প্রশংসনীয়। শুধুই অর্থনীতি পুনরুদ্ধার নয়, তার নেতৃত্বে যেসব তাক লাগানো অবকাঠামো উন্নয়ন হচ্ছে তার অনেক কিছুই দৃশ্যমান হতে চলেছে। বাংলাদেশ পাচ্ছে নতুন রূপ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাঁচ বছরে বাংলাদেশের চেহারা বদলে যাবে: জাপানি রাষ্ট্রদূত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৪৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০