সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

মাংসে হাড় দেয়া নিয়ে ঝগড়া, ক্রেতার ছুরিকাঘাতে কসাইয়ের মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০ ১৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: নরসিংদীর শেখেরচর বাজারে ক্রেতার ছুরিকাঘাতে আহত মাংস বিক্রেতা বাচ্চু মিয়া (৫০) চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেছেন।

সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত শুক্রবার (১৮ ডিসেম্বর ) সকালে ক্রেতার ছুরিকাঘাতের শিকার হন বাচ্চু মিয়া। নিহত বাচ্চু মিয়ার বাড়ি নরসিংদী সদর উপজেলার শেখেরচরে। ঘটনার পরপর অভিযুক্তদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে উপস্থিত জনতা।

আটককৃতরা হলেন- বরিশাল জেলার চরমোনাই ইউনিয়নের আঃ হামিদের ছেলে সাইফুল ইসলাম (২০) ও একই এলাকার আঃ আজিজ বেপারীর ছেলে মো. হাসান।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর শুক্রবার সকালে দুই ক্রেতা শেখেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন বাচ্চু মিয়ার দোকানে মাংস কিনতে আসেন। এসময় মাংসে হাড় দেয়া নিয়ে উভয় পক্ষের কথা কাটাকাটি হয়। একসময় তা হাতাহাতিতে পৌঁছালে ক্রেতা হাসান দোকানে থাকা ছুরি নিয়ে বাচ্চু মিয়াকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় উপস্থিত জনতা হাসান ও সাইফুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

মাধবদী থানার ওসি (তদন্ত) সাংবাদিকদের জানান, ঘটনার পরপর উপস্থিত জনতা অভিযুক্তদের আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে নরসিংদী জেলা কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাংসে হাড় দেয়া নিয়ে ঝগড়া, ক্রেতার ছুরিকাঘাতে কসাইয়ের মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:০৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০