সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

বরখাস্ত হচ্ছেন ফেন্সিডিলসহ আটক রাজশাহী জেলা পরিষদের সেই কর্মকর্তা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিলসহ আটক রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উপ-সচিব মোহাম্মদ নুরুজ্জামানকে বরখাস্ত করতে যাচ্ছে সরকার। আজ রবিবার জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন এ তথ্য নিশ্চিত করেন।

জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, ইতোমধ্যে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি এখন কারাগারে আছেন।

এ বিষয়ে ওখানকার বিভাগীয় কমিশনার বা ডেপুটি কমিশনার (ডিসি) আমাদের প্রতিবেদন দিলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তাকে সাময়িক বরখাস্ত করা হবে।
এর আগে গত শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা সেতু টোলঘর এলাকায় অভিযান চলাকালে নুরুজ্জামানের সরকারি গাড়িতে তল্লাশি করা হয়। তল্লাশির সময় ৫টি কোকাকোলার বোতলে সাড়ে ছয় লিটার ফেন্সিডিল (কমপক্ষে ৬৫ বোতল) পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

পাজেরো জিপ গাড়িটি (রাজ মেট্রো ঘ-১১-০০৭১) কর্মকর্তা নুরুজ্জামান নিজেই চালাচ্ছিলেন। ফেন্সিডিলগুলো সোনামসজিদ থেকে রাজশাহী নিয়ে যাচ্ছিলেন তিনি। এসময় নুরুজ্জামানের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আব্বাস বাজার গ্রামের মোহাম্মদ ওয়াহদিুজ্জামান লাজুক নামে একজন ছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাদের আটক করলে নুরুজ্জামান নিজের পরিচয় দেন।

ওই রাতে তাকে চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে নেওয়া হয়। সেখানে জেলা প্রশাসনের কর্মকর্তারাও আসেন। পরে চাঁপাইনবাবগঞ্জ থানায় পরিদর্শক সাইফুর রহমান বাদী হয়ে শনিবার (১৯ ডিসেম্বর) বিকালে তাদের বিরুদ্ধে মামলা করেন। ওইদিন বিকালে তাদের আদালতে নিলে বিচারক দুইজনকেই জেলে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরখাস্ত হচ্ছেন ফেন্সিডিলসহ আটক রাজশাহী জেলা পরিষদের সেই কর্মকর্তা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:১৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০