সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

নেশার টাকা না পেয়ে ছেলে বাবাকে কুপিয়ে হত্যা করল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: নেশার টাকা না পেয়ে ছেলে সাদেকুল ইসলাম শেখ ছুরিকাঘাত করে বাবা শফিউল শেখকে (৫৭) হত্যা করেছেন। ঘটনার পর মাদকাসক্ত ছেলে সাদেকুলকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার পলাশবাড়িতে। শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালের এই বিয়োগান্তের ঘটনায় পুলিশ শফিউলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার বেতকাপা ইউনিয়নের রওশনবাগ বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান।
নিহত শফিউল শেখ উপজেলার কৃষ্ণপুর মধ্যপাড়া গ্রামের মৃত বাছের আলী শেখের ছেলে।

পুলিশ জানায়, নিহত শফিউল শেখের ছেলে সাদেকুল ইসলাম শেখ দীর্ঘদিন ধরে মাদক সেবন করতেন। মাদকসেবনে আসক্ত হয়ে তিনি মানসিক রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেলে শফিউল পোষা গরু বাজারে বিক্রি করতে চাইলে ছেলে সাদেকুল বাধা দেয়। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এদিকে, রাত ৯টার দিকে শফিউল ব্যাগ হাতে রওশনবাগে বাজার করছিলেন। এ সময় হঠাৎ সাদেকুল ছুরি নিয়ে পিছন থেকে তার পিঠে আঘাত করেন এবং বুকে ছুরি বসিয়ে দেন। এ সময় শফিউল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলেই মারা যান তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাসুদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আজ সকালে ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নেশার টাকা না পেয়ে ছেলে বাবাকে কুপিয়ে হত্যা করল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৪২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০