সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

চুয়াডাঙ্গা সফরে আসলেন বিচারপতি কে, এম, হাফিজুল আলম। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০ ১৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর নয়ন, চুয়াডাঙ্গা:

স্বপরিবারে নিজ জেলা চুয়াডাঙ্গায় কয়েকদিনের জন্য সফরে আসলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের, হাইকোর্ট বিভাগের বিচারপতি কে, এম, হাফিজুল আলম। শুক্রবার (১৮ই ডিসেম্বর) বিকাল ৪টার দিকে তিনি চুয়াডাঙ্গা সার্কিট হাউজে এসে পৌঁছান। এ সময় বিচারপতি কে, এম, হাফিজুল আলমকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এবং পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এরপর বিচারপতিকে গার্ড অব অনার প্রদান করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

এর আগে শুক্রবার সকালে তিনি ঢাকার কমলাপুর রেলস্টেশন হতে সুন্দরবন ট্রেনযোগে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাত্রা করেন। আজ রাতে চুয়াডাঙ্গায় অবস্থান শেষে আগামীকাল শনিবার সকালে তিনি মেহেরপুরের মুজিবনগর যাবেন এবং স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। দুপুরে মুজিবনগর রেস্ট হাউজে মধ্যাহ্নভোজ গ্রহণ করে বিকালে আটকবর হয়ে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে ফিরে আসবেন। পরেরদিন তিনি নিজ গ্রাম জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদায় যাবেন এবং মাতা-পিতার কবর যিয়ারত শেষে জীবননগর হাসপাতাল রোডের নিজ বাড়িতে অবস্থান করবেন।

পরবর্তী দিন তিনি নিজ উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখবেন। এছাড়া এই সফরে তিনি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর এবং যশোর জেলার চৌগাছায় ও বেড়াতে যাবেন। উল্লেখ্য, বিচারপতি কে, এম, হাফিজুল আলম চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কৃতি সন্তান। তিনি একই উপজেলার খয়েরহুদা গ্রামের মৃত আমির ডাক্তারের ছেলে। বিচারপতি নিজ গ্রামে আসছেন এমন খবরে গ্রামবাসী খুবই আনন্দিত এবং তাকে নিয়ে জীবননগর উপজেলাসহ পুরো চুয়াডাঙ্গা জেলাবাসী গর্ববোধ করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গা সফরে আসলেন বিচারপতি কে, এম, হাফিজুল আলম। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৫৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০