সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

অবশেষে বরখাস্ত হলেন সেই অধ্যক্ষ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০ ১৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাষণ প্রচার করে সাময়িক বরখাস্ত হয়েছেন রাজশাহীর তানোরে সরকারি আবদুল করিম সরকার কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আজিজ।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) তাকে সাময়িক বরখাস্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো। দায়িত্ব ও প্রশাসনিক কাজে অবহেলার দায়ে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেন ইউএনও।

পরে কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার সকালে বিজয় দিবসে বঙ্গবন্ধুর ভাষণের পরিবর্তে মাইকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণ প্রচার করে কলেজটি।

এ ঘটনাকে ষড়যন্ত্র দাবি করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। তবে এটি নিছকই ভুলবশত হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল আজিজ।

স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ আগে তানোরের তালোন্দ ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ছিলেন। ২০১৩ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। পরে তাকে কলেজের উপাধ্যক্ষ করা হয়। কিছুদিন আগে তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে।

এই ঘটনা স্বাধীনতার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র উল্লেখ করে জড়িতদের শাস্তির দাবি করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অবশেষে বরখাস্ত হলেন সেই অধ্যক্ষ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০