সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব

নার্সিং হোমে পুড়ে ১১ জন মারা গেছেন। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ ২০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: রাশিয়ার একটি নার্সিং হোমে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) আগুনে পুড়ে অন্তত ১১ জন মারা গেছেন। মধ্য রাশিয়ার কাঠের তৈরি ওই প্রবীণ নিবাসে আগুনের সূত্রপাত ঘটলে সেখানে থাকা বেশ কয়েকজন আটকে পড়ে। এদের মধ্যে দগ্ধ হয়ে ১১ জনের ঘটনাস্থলে মৃত্যু ঘটে। রুশ তদন্ত কমিটি এক বিজ্ঞপ্তিতে জানায়, বাশকোর্তোস্তান অঞ্চলের ওই বাড়িটিতে অবহেলার কারণে অগ্নিকাণ্ড হতে পারে। পুরো বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সূত্র ধরে অপরাধমূলক তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগুন লাগার সময় ওই ছোট্ট কাঠের বাড়িতে ১৫ জন অবস্থান করছিলেন। এদের মধ্যে ৪ জনকে দ্রুত উদ্ধার করা গেছে। তবে বাকি ১১ জনকে অক্ষত অবস্থায় বের করা যায়নি। তদন্তের স্বার্থে পুড়ে যাওয়া মরদেহগুলি সংরক্ষণ করেছে স্থানীয় প্রশাসন।

রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয় জানায়, ‘ইশবুলদিনো গ্রামের নার্সিংহোমটি একতলা কাঠের বিল্ডিং ছিল। দমকলকর্মীরা সর্বশক্তি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছেন।’

তদন্তকারীরা বলছেন, পুড়ে যাওয়া বাড়িটি এনজিও চালিত।

রাশিয়ার অনেক জায়গায় বাড়ি নির্মাণে ত্রুটিপূর্ণ থাকায় প্রায়শই এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিয়ম-নীতি না মেনে অবকাঠামো তৈরি করাতেই প্রাণ হারাচ্ছেন বহু মানুষ।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নার্সিং হোমে পুড়ে ১১ জন মারা গেছেন। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৮:৫৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০