সংবাদ শিরোনাম ::
একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা

বাংলাদেশে ফেসবুক ডটকমডটবিডি ডোমেইন ব্যবহারে নিষেধাজ্ঞা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০ ১৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ফেসবুক ডটকমডটবিডি নামে ডোমেইনটি বাংলাদেশে ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ফেসবুকের করা একটি মামলার প্রথম দিনের শুনানি শেষে এমন নির্দেশনা দিয়ে অন্তর্বতীকালীন আদেশ দিয়েছেন ঢাকা জেলা জজ আদালত।

একই সাথে এ বিষয়ে একটি শোকজ নোটিশও দেওয়া হয়েছে ডোমেইনটি রেজিস্ট্রি করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। আগামী ১৫ দিনের মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

আজ সোমবার (১৪ ডিসেম্বর) ঢাকা জেলা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী এ নিষেধাজ্ঞা জারি করেন।

ফেসবুকের পক্ষে মামলা দায়েরকারী আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলাম বলেছেন, বাংলাদেশে ফেসবুক ডটকমডটবিডি নামে ডোমেইনটি স্থায়ীভাবে বন্ধ চেয়ে গত ২২ নভেম্বর ফেসবুক একটি মামলা দায়ের করে। এই মামলায় ৫০ হাজার ডলার ক্ষতিপূরণও দাবি করা হয়। ফেসবুক ডটকমডটবিডি ওয়েবসাইটটি বিক্রির জন্য ৬ মিলিয়ন (৬০ লাখ) ডলার দাম হাঁকা হয়।

এই মামলার শুনানি অনুষ্ঠিত হয় আজ। শুনানিতে ওই ডোমেইনটি যে প্রতিষ্ঠানটি রেজিস্ট্রেশন করেছে তাকে সেটি প্রাথমিকভাবে ব্যবহার বন্ধ করার আদেশ দেওয়া হয়েছে।

আগামী ৯ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। আইনজীবী মোকছেদুল ইসলাম আরও বলেন, আগামী ১৫ দিনের মধ্যে বিবাদীদের লিখিত জবাব দাখিল করতে আদালত নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশে ফেসবুক ডটকমডটবিডি ডোমেইন ব্যবহারে নিষেধাজ্ঞা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০