সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

যৌতুক চেয়ে ব্যর্থ হয়ে স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে বেধড়ক মারধর করেছেন ইমাম। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:২১ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০ ১৬৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: গাড়ি কিনতে ২০ লাখ টাকা যৌতুক চেয়ে ব্যর্থ হয়ে স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে বেধড়ক মারধর করেছেন এক ইমাম। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৯টার দিকে ঝিনাইদহের শৈলকুপায়। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত ইমাম মাহফুজুর রহমান হাকিমপুরী শৈলকুপার হাকিমপুর গ্রামের খলিলুরর হমানের ছেলে এবং শেখপাড়া বাসস্ট্যান্ড জামে মসজিদে কর্মরত আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমাম মাহফুজুর রহমান দ্বিতীয় বিয়ে করেন শান্তিডাংগা গ্রামের আজিজুর রহমানের মেয়েকে। ইমামতি পেশার সঙ্গে বিভিন্ন এলাকায় ওয়াজ করেন তিনি। এ জন্য গাড়ি কেনার প্রয়োজন হলে শ্বশুর আজিজুর রহমানের কাছ থেকে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু আজিজুর রহমান ওই টাকা দিতে ব্যর্থ হলে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন মাহফুজুর। এ সময় স্ত্রী ও শাশুড়িকেও বেধড়ক পেটান তিনি। এর আগে যৌতুক দাবি করায় মাহফুজুররের বিরুদ্ধে কোর্টে মামলা করেন তার প্রথম স্ত্রী।

আজিজুর রহমান সাংবাদিকদের বলেন, ‘মেয়ের জামাই প্রায়ই আমার কাছে গাড়ি কেনা বাবদ ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। আমি গরিব হওয়ায় টাকা দিতে পারিনি।’ মাহফুজুর রহমান বলেন- ‘রাগের মাথায় আমি মারপিট করেছি। আমার ভুল হয়েছে।’

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন- ‘মারধরের অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যৌতুক চেয়ে ব্যর্থ হয়ে স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে বেধড়ক মারধর করেছেন ইমাম। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৩৭:২১ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০