সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বরিশালে ইয়াবা ও ফেন্সিডিলসহ জামাই-শাশুড়ি আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বরিশালের গৌরনদী উপজেলার পল্লীতে অভিযান চালিয়ে ইয়াবা ও ফেন্সিডিলসহ মেয়ে জামাতা ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। স্থানীয় সুন্দরদী নামের এলাকায় গৌরনদী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বৃহস্পতিবার বীন সরদার ও তার শ্বাশুড়ি বেবী বেগমকে আটক করে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে এবং উভয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। শুক্রবার সকালে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন গৌরনদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান।
থানা পুলিশ সূত্র জানায়, সুন্দরদী পল্লীতে মাদকের চালান মজুত আছে এমন খবরে সেখানে একটি টিম হানা দেয়। পরবর্তীতে সেখানকার একটি বাসায় তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা ও দুই বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এই মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় বেবী বেগম এবং তার মেয়ে জামাতা নবীন সরদারকে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ওসি মো. তৌহিদুজ্জামান সাংবাদিকদের জানান, শাশুড়ি ও মেয়ে জামাতা মিলে বেশ কিছুদিন ধরে সুন্দরদীতে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। বৃহস্পতিবার বিশেষ মাধ্যম তাদের কাছে মাদক থাকার বিষয়টি নিশ্চিত করলে পরবর্তীতে সেখানে অভিযান চালিয়ে ইয়াবাা ও ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় তাদের দুজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ একটি মামলা করে। এবং উভয়কে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। সংশ্লিষ্ট আদালতের বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ইয়াবা ও ফেন্সিডিলসহ জামাই-শাশুড়ি আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:১৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০