সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, ফাঁস কথোপকথনের অডিও ঘোড়াঘাটে ভর্ণাপাড়া বাজারে আধুনিক প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র নেই, চিকিৎসা পেতে ছুটতে হয় দূরে চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে ১২ কোপে হত্যা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি ভারতীয় মন্ত্রীর মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আটক গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা

যশোরে ৮ বছরের শিশুকে বলাৎকার, আটক ১। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০ ২১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
যশোরে আট বছর বয়সী এক শিশু বলাৎকারের শিকার হয়েছে। শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কমল চন্দ্র কর্মকার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শহরের ষষ্টী তলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, শহরের ষষ্টিতলা পাড়ার কমল চন্দ্র কর্মকার শিশুটিকে ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে বলাৎকার করে। এতে শিশুটির রক্তক্ষরণ শুরু হয়। শিশুটি বাড়িতে ফিরলে বাবা-মার কাছে সব কিছু জানায়। এরপর শিশুটির বাবা থানায় অভিযোগ দেন।

এরপর অভিযান চালিয়ে ষষ্টিতলা এলাকা থেকেই কমল চন্দ্র কর্মকারকে আটক করা হয়। এছাড়া শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
চিকিৎসার পাশাপাশি ওই শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে। এছাড়া এ ঘটনায় শিশুটির বাবা মোহাম্মাদ শাহীন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে ৮ বছরের শিশুকে বলাৎকার, আটক ১। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:০০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০