সংবাদ শিরোনাম ::
একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা

খালেদা জিয়া।বলেছিলেন, পদ্মাসেতু আওয়ামী লীগের আমলে হবে না। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০ ২২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পদ্মা সেতু নিয়ে কটাক্ষ আর তীব্র বাক্যবাণে ক্ষমতাসীন সরকার জর্জরিত হয়েছে বছরের পর বছর। বলা হয়েছিল, বিশ্বব্যাংকের টাকা ছাড়া পদ্মা সেতু অসম্ভব। আবার যখন শুরু হলো সেতু নির্মাণ, তখন বলা হয়েছে, হবে জোড়াতালির সেতু।

সুশীল সমাজ আর বিরোধী রাজনৈতিক নেতৃত্বের হাপিত্যেশ পেছনে ফেলে যখন সেতু নির্মাণ শুরু হলো, তখনও তোলা হলো অবৈধ অর্থ লেনদেনের জিকির। সর্বশেষ স্প্যান বসানোর মধ্য দিয়ে স্বপ্নের বাস্তব রূপ দেখে এখন কি ভাবছেন তারা?
আরও পড়ুনঃ পদ্মা সেতু: মিথ্যে অভিযোগে জেলে গিয়েছিলেন যোগাযোগ সচিব

পদ্মা সেতু নিয়ে একমাত্র ভবিষ্যদ্বাণীটি করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তিনি বলেছিলেন, পদ্মাসেতু আওয়ামী লীগের আমলে হবে না। আর যদি জোড়াতালি দিয়ে বানায়, কেউ উঠবেন না। অনেক রিস্ক আছে।
কটাক্ষ করার এমন দৃষ্টান্তে দলটির জ্যেষ্ঠ নেতাদের ধারেকাছেও ছিলেন না কেউ। ব্যারিস্টার মওদুদ আহমেদ তখন বলেছিলেন, সেতু নির্মাণ করা সরকারের লক্ষ্য না। তাদের উদ্দেশ্য ২ হাজার ৪শ কোটি টাকা ঘুষ নেয়া।
রাজনৈতিক বিরোধিতার সুরে তাল মিলিয়ে ‘কান নিয়ে গেছে চিলে’ এমন রব তোলে সুশীল সমাজ।
সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার দাবি করেছিলেন, লাগামহীন দুর্নীতির বড় উদাহরণ পদ্মা সেতু।
সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ সরকার অস্বীকার করায় দুঃখ পান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। প্রশ্ন তোলে টিআইবি।
আরও পড়ুনঃ দৃশ্যমান স্বপ্নের পদ্মা সেতু
২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি গ্রামীণব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ড. ইউনুসকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, এরপরই পদ্মা সেতুতে অর্থায়ন থেকে সরে যায় বিশ্বব্যাংক।
এ প্রসঙ্গে সুভাষ সিংহ রায় তখন বলেছিলেন, এসবের পেছনে কাদের হাত ছিল তার প্রমাণ তো ছিলই। যারা সারা জীবন গাছেরটাও খেয়েছে, তলারটাও কুড়িয়েছে বিভিন্নভাবে ব্যবসাও করে গেছেন তারাই এসব করেছে।
তবে সব সমালোচনা ও চ্যালেঞ্জ মোকাবেলা করে খরস্রোতা পদ্মার বুকে এখন দৃশ্যমান স্বপ্নের সেতু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খালেদা জিয়া।বলেছিলেন, পদ্মাসেতু আওয়ামী লীগের আমলে হবে না। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:১৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০