সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

শিশু উন্নয়ন কেন্দ্র থেকে এবার ৮ বন্দি শিশু পালিয়েছে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে এবার ৮ বন্দি শিশু পালিয়েছে। রোববার রাত ২টা ১৫ মিনিটের দিকে তারা বন্দীদের আবাসিক ভবনের জানালা ভেঙে পালিয়ে গেছে বলে জানিয়েছেন কেন্দ্রের তত্ত্বাবধায়ক। পলাতকদের মধ্যে বরিশালের ছেলে মাইনুর রহমান শাকিবও আছে। বাকিরা হচ্ছে- যশোরের হৃদয়, ফারদিন, আব্দুল কাদের, খুলনার রোহান গাজী, সোহাগ শেখ, নড়াইলের মুন্না গাজী, গোপালগঞ্জের শাহ আলম।
কেন্দ্রের তত্ত্বাবধায়ক জাকির হোসেন সাংবাদিকদের জানান, রোববার দিবাগত রাত ২টা ১৪ থেকে ২০ মিনিটের মধ্যে কেন্দ্রের ৮ শিশু জানালা ভেঙে পালিয়ে গেছে। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

এদিকে পুলিশ সুপার সাংবাদিকদের জানিয়েছেন, পালিয়ে যাওয়া শিশুদের মূল ভবনের পাশে গার্ড ভবনে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। সেখানকার বাথরুমের জানালার গ্রিল ভেঙে তারা বাইরে বের হয় এবং বৈদ্যুতিক লাইন ঠিক করার মই ব্যবহার করে পালিয়ে যায়।

এর আগেও একাধিক পালানোর ঘটনা ঘটেছে। পালিয়ে যাওয়াদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানান পুলিশ সুপার।

এর আগে গত ১৩ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কর্মকর্তা-কর্মচারীরা ১৮ বন্দি শিশুর ওপর নির্মম নির্যাতন চালায়। এতে তিন শিশু নিহত হয় এবং ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় ৫ কর্মকর্তা ও ৭ বন্দী শিশুর বিরুদ্ধে মামলা হয়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিশু উন্নয়ন কেন্দ্র থেকে এবার ৮ বন্দি শিশু পালিয়েছে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৩৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০