সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

স্বামীকে কাছে পেতে রাস্তার মধ্যেই দুই স্ত্রীর কাড়াকাড়ি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: এক পুরুষকে নিয়ে টানাহেঁচড়া করছিলেন দুই নারী। চলছিল তুমুল ঝগড়া। একপর্যায়ে জানা গেল দুজনই তার স্ত্রী। এক স্ত্রী রেখে গোপনে আরেকটি বিয়ে করেছেন। বিষয়টি জানাজানি হওয়ায় এ হাতাহাতির ঘটনা ঘটে।
বৃহস্পতিবার চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সদরে এ ঘটনা ঘটে। এ সময় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই ব্যক্তির নাম মো. আলমগীর।

স্ত্রী পরিচয়দানকারী নোয়াখালীর স্থায়ী বাসিন্দা ফাতেমা বেগম রত্নার দাবি, প্রায় ১৫ বছর আগে চট্টগ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে আলমগীরের সঙ্গে পরিচয় হয় তার। একপর্যায়ে তারা বিয়ে করেন। আলমগীর নিজ বাড়ি আনোয়ারা উপজেলায় বলে জানালেও তাকে কখনো নিয়ে যাননি। ভাড়া বাসায় থাকতেন তারা। ১০ ও ৬ বছর বয়সী দুটি সন্তানও রয়েছে তাদের সংসারে।

সম্প্রতি ফাতেমা জানতে পারেন, আছমা খাতুন নামে উপজেলার শাকপুরা এলাকার দুই সন্তানের এক জননীর সঙ্গে গোপনে সংসার পেতেছেন আলমগীর। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে একপর্যায়ে বাসা থেকে বেরিয়ে উধাও হয়ে যান স্বামী।

সবশেষ বৃহস্পতিবার ওই নারীর সঙ্গে ঘুরতে দেখে স্বামী আলমগীরকে ঝাপটে ধরেন ফাতেমা। এ সময় তাদের মধ্যে টানাহেঁচড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এ অবস্থায় তাদের ধরে থানায় নিয়ে যায় স্থানীয়রা। কিন্তু থানায় যাওয়ার পর আছমা খাতুনকে নিয়ে কৌশলে সটকে পড়েন আলমগীর।

এ ব্যাপারে বোয়ালখালী থানার ওসি মো. সালামত উল্লাহ বলেন, এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীকে কাছে পেতে রাস্তার মধ্যেই দুই স্ত্রীর কাড়াকাড়ি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০