সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

পদ্মাসেতুতে বসল ৪০ তম স্প্যান: বাকি রইল একটি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বরিশাল তথা গোটা দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতুতে বসলো ৪০তম স্প্যান। ফলে দৃশ্যমান হলো সেতুর ৬ কিলোমিটার। আর মাত্র একটি স্প্যান বসলেই দৃশ্যমান হবে পুরো সেতু। আজ শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টা ৫৮ মিনিটে ৪০তম স্প্যানটি বসানো হয়। আবহাওয়া অনকূল পরিবেশ থাকায় ও কারিগরি জটিলতা না দেখা দেওয়ায় স্প্যান ‘২-ই’ বসাতে কোনো সমস্যায় পড়তে হয়নি। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূলসেতু) দেওয়ান আব্দুল কাদের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। ৩৯তম স্প্যান বসানোর সাত দিনের মাথায় সেতুর মুন্সীগঞ্জের মাওয়া অংশে মাঝ নদীতে আজ শুক্রবার ১১ ও ১২ নম্বর পিয়ারে ৪০তম স্প্যানটি বাসানো হলো। এতে দৃশ্যমান হলো সেতুর ৬ হাজার মিটার অর্থাৎ ৬ কিলোমিটার।
নির্বাহী প্রকৌশলী (মূলসেতু) গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ১৫০মিটার দৈর্ঘ্যের ৪০তম স্প্যানটি মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে বহন করে ভাসমান ক্রেন তিয়াইন-ই নির্ধারিত পিলারের কাছে নিয়ে নোঙর করে রাখে। কারিগরি অন্যান্য কাজ সম্পূর্ণ হওয়ায় শুক্রবার সকালে পিয়ারের ওপর স্থাপন করা হয়।

এখন ১২ ও ১৩ নম্বর পিয়ারে সর্বশেষ ৪১তম স্প্যান ‘২-এফ’ বসানোর পরিকল্পনা রয়েছে প্রকৌশলীদের। এই স্প্যানটি বসলেই দৃশ্যমান হবে ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর পূর্ণ অবয়ব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ্মাসেতুতে বসল ৪০ তম স্প্যান: বাকি রইল একটি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:২৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০