সংবাদ শিরোনাম ::
একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা

আলমডাঙ্গায় পুকুর থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর নয়ন, স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পুকুর থেকে আলমগীর হোসেন বিশ্বাস (২৭) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলমগীর বিশ্বাস উপজেলার খাদিমপুর গ্রামের কাতব আলী বিশ্বাসের ছেলে। শুক্রবার (৪ঠা ডিসেম্বর) সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মাছ ধরার জন্য খাদিমপুর গ্রামের উজ্জ্বল মোল্লার পুকুরের কচুরিপানা পরিস্কার করার সময় তার নিচে অর্ধগলিত একটি লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরবর্তীতে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। এর আগে গত ১০ই অক্টোবর থেকে নিখোঁজ ছিলো আলমগীর বিশ্বাস। নিখোঁজের পর তার বড় ভাই জাহাঙ্গীর বিশ্বাস আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার প্রকৃত কারণ সম্পর্কে জানা না গেলেও খুব শীঘ্রই ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ওসি আলমগীর হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আলমডাঙ্গায় পুকুর থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৪০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০