সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

আগৈলঝাড়ায় প্রেমিকার বাড়িতে রাত্রি যাপনের সময় ভুয়া সাংবাদিক আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০ ২৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগৈলঝাড়া প্রতিনিধিঃ-

বরিশালের আগৈলঝাড়ায় প্রেমিকার বাড়িতে রাত্রি যাপন করতে গিয়ে আবুল বাশার মোঃ তারেক নামের এক কথিত সাংবাদিক আগৈলঝাড়া পুলিশের হাতে আটক হয়েছে। ওই নারীকে বিয়ের শর্তে মুচলেকা দিয়ে থানা থেকে ছাড়া পেয়েছে প্রতারক তারেক।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাহুতপাড়া গ্রামের মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে ডিভোর্সি প্রেমিকার বাড়িতে প্রায়ই রাত্রিযাপন করতো বিমানবন্দর থানা এলাকার রহমতপুর গ্রামের বাসিন্দা শাহজাহান হাওলাদারের ছেলে আবুল বাশার মো. তারেক (৪০)। এরই ধারাবাহিকতায় এলাকাবাসী অতিষ্ট হয়ে মঙ্গলবার রাতে ওই প্রেমিকার সাথে দেখা করতে এসে রাত্রিযাপন করার সময় আগৈলঝাড়া থানা পুলিশের এসআই মিজান অভিযান চালিয়ে তারেককে আটক করে থানায় নিয়ে আসে।
আটক তারেক থানায় বসে নিজেকে মুসলিম টাইমস ও এশিয়া বানীর সাংবাদিক পরিচয় প্রদান করে। তারেক জানায়, সে দৈনিক আজকালের খবর পত্রিকার ব্যুরো চীফ হিসেবে কাজ করেছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে আজকালের খবর পত্রিকায় সে কখনো কর্মরত ছিল না। তার দেয়া পরিচয় ভুয়া। বরিশালের একাধিক সাংবাদিক তাকে সাংবাদিক হিসেবে চেনেন না বলেও নিশ্চিত করেছেন।
অনুসন্ধানে জানা গেছে, তারেক উজিরপুর উপজেলায় প্রকল্প বাস্তবায়ন অফিসে কর্মরত সহকারী প্রকৌশলী সৈয়দা শাহীনা আক্তারের দ্বিতীয় স্বামী। শাহীনা আক্তার জানান, প্রতারক তারেক আগে রাস্তার পাশে বসে অষুধ বিক্রি করতো। বিয়ের পরে একাধিক মেয়ের প্রতি তার আসক্তির বিষয়টি তার কাছে ধরা পরে। এমনকি তারেকের একাধিক বিয়ের বিষয়টিও জানতে পারে তিনি। তারেক একজন অশিক্ষীত লোক। তবে নিজের প্রতারনার ফাধে ফেলে নারীদের সর্বনাশ করে অর্থ হাতিয়ে নেয়াই তার কাজ। তারেকের বিরুদ্ধে তিনি বরিশাল বিমানবন্দর থানায় যৌতুক ও নারী নির্যাতনের মামলা দায়ের করেছেন। তারেকেরা ৩ ভাই ২ বোন, যারা সবাই বিভিন্ন প্রতারণার সাথে যুক্ত রয়েছেন। বাবা সেনাবাহিনীর গাড়ি চালক থেকে অবসরে গেছেন। পুলিশ বার বার বরিশাল তারেকের ভাড়া বাসায় অভিযান চালিয়েও প্রতারক তারেককে গ্রেফতারে ব্যর্থ হয়েছে। বর্তমানে তারেক তার সাথে কোন সম্পর্ক রাখছেন না বলেও জানান তিনি।
দিনভর থানায় আটকের থাকার পরে বুধবার সন্ধ্যায় তারেকের বাবা শাহজাহান হাওলাদার ওই নারীর সাথে ছেলের বিয়ে দেবার শর্তে আগৈলঝাড়া থানা থেকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেন। থানা থেকে ছাড়িয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ওসি তদন্ত।
আগৈলঝাড়া থানার ওসি তদন্ত মো. মাজাহারুল ইসলাম জানান, ওই নারীর কোন অভিযোগ না থাকায় মুচলেখা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগৈলঝাড়ায় প্রেমিকার বাড়িতে রাত্রি যাপনের সময় ভুয়া সাংবাদিক আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০