সংবাদ শিরোনাম ::
একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা

নরসিংদী ৫বছর শিশুকে জলপাই খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০ ১৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

নরসিংদী জেলার রায়পুরা থানার কুকুরমারা গ্রামে জলপাই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নির্মল বিশ্বাস নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম নির্মল বিশ্বাস চন্দন

সে রায়পুরা উপজেলার কুকুরমারা এলাকার প্রমোদ চন্দ্র দাসের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, প্রতিবেশী হওয়ায় নির্মল বিশ্বাস প্রায়ই ওই শিশুর বাড়িতে আসতো। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে সহপাঠীদের সাথে খেলার সময় শিশুটিকে জলপাই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে স্থানীয় শ্মশানের পাশের একটি কাঠ বাগানে নিয়ে যায় নির্মল। পরে সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে সে পালিয়ে যায় । পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারের কাছে এই ঘটনা বললে শিশুটিকে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

গতকাল শনিবার রাতে অভিযোগ দায়েরের পর অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, শিশুটির পিতার করা মামলায় গতকাল রাতেই নিজ এলাকা থেকে নির্মলকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটিকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নরসিংদী ৫বছর শিশুকে জলপাই খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৩৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০