সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

গৌরনদীতে সাড়ে চার বছরের শিশুকে গরম চামচের ছ্যাকা পাষন্ড শাহনাজ বেগম গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-

বরিশােলের গৌরনদী উপজেলার বাদামতলা এলাকায় দুষ্টামি করার অপরাধে সাড়ে চার বছরের এক কন্যা শিশুর গোপনাঙ্গে গরম চামচের ছ্যাকা দেয়ার ঘটনায় বুধবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত পাষন্ড মামী শাহনাজ বেগমকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত শাহনাজ জেলার গৌরনদী উপজেলার বাদামতলা এলাকার রমজান সরদারের স্ত্রী।
স্থানীয়রা জানান, নির্যাতিতা ওই শিশুর মা আখি বেগম অসুস্থ হওয়ার কারনে দ্বিতীয় বিয়ে করে তার (শিশুর) পিতা উপজেলার গোবর্ধন এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম। দ্বিতীয় বিয়ের পর থেকে স্ত্রী কন্যার কোন খোঁজখবর রাখছিলো না পিতা শফিকুল। গত তিন বছর যাবত নিঃসন্তানী মামা-মামীর কাছে পালিত হচ্ছিলো শিশুটি।
মামলার বরাত দিয়ে গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান জানান, গৌরনদীর বাদামতলা এলাকায় মামীর কাছে পালিত হওয়া সাড়ে চার বছরের শিশুকে দুষ্টামী করার অপরাধে গত ২১ নভেম্বর সন্ধ্যায় শিশুর গোপনস্থানে গরম চামচের ছ্যাকা দেয় মামী শাহনাজ বেগম। এঘটনায় বুধবার (২৫ নভেম্বর) রাতে শিশুর পিতা শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে ঘটনার সাথে জড়িত শাহনাজ বেগমকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৌরনদীতে সাড়ে চার বছরের শিশুকে গরম চামচের ছ্যাকা পাষন্ড শাহনাজ বেগম গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৪০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০